ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

জলোৎসবে সাঙ্গ রাঙামাটিতে বৈসাবি উৎসব

প্রিয়ভূমি প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পিএম
১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩২ পিএম
রাঙামাটিতে বৈসাবি উৎসব

মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই জলোৎসবের মাধ্যমে রাঙামাটিতে শেষ হয়েছে বৈসাবি উৎসব। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জলকেলিতে মেতে উঠে মারমা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা। পুরোনো বছরের সকল দুঃখ, কষ্ট, বেদনাকে ভুলে গিয়ে একে অন্যের প্রতি পানি ছিটিয়ে শুদ্ধ করেন মারমা তরুণ-তরুণীরা।

দুই লাইনে দাঁড়িয়ে মারমা তরুণ-তরুণীরা। সামনে পাত্রভর্তি পানি, আর সেই পানি মারমা তরুণ-তরুণীরা একে অপরের গায়ে অবিরাম বর্ষণ করছেন।

পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে মারমা জনগোষ্ঠী সাংগ্রাই উৎসব পালন করে আসছে। এবছরও জেলার বিভিন্ন স্থানে সাংগ্রাই উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে মারমা সংস্কৃতি সংস্থার উদ্যোগে দিনব্যাপী সাংগ্রাই উৎসবের মাধ্যমে শেষ হয়েছে এই বছরের বৈসাবির আনুষ্ঠানিকতা। উৎসবে যোগ দিতে পেরে উচ্ছ্বাসের কথা জানালেন মারমা তরুণ-তরুণীরা।

এছাড়াও জলোৎসবে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান ও নাচ পরিবেশন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন জেলা, উপজেলা থেকে আগত কয়েক হাজার মারমা নারী-পুরুষ।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরখানে খ্রিষ্টান পরিবারের জমি দখল ও হুমকির অভিযোগ

১

‘অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে’

২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

৩

শহীদ তাজুলের স্মৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্ম

৪

ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারে আখতার হুসেনকে শেষবিদায়

৫

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

৬

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

৭

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৮

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৯

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

১০

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

১১

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

১২

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

১৩

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

১৪

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১৫

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১৬

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১৭

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৮

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৯

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

২০