ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের

প্রিয়ভূমি ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৩:৪১ পিএম
ইউক্রেন সেনাবাহিনী

রাশিয়ার প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতি তারাই ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। দেশটির জাপোরিজ্জিয়া অঞ্চলের গভর্নর শুক্রবার দাবি করেছেন, একটি ফ্রন্টলাইনের নিকটবর্তী বসতিতে দুই শতাধিক হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি দাবি করেন, বিগত ২৪ ঘণ্টায় দেড়শ ড্রোন ও ৭০টি গোলা হামলা চালিয়েছে রাশিয়া। সবমিলিয়ে এখন পর্যন্ত ২২০ বার হামলা করেছে ক্রেমলিন।

বৃহস্পতিবার থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিনদিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষ্যে ৯ম মে দিনটি নিয়মিত উদ্‌যাপন করে থাকে মস্কো। এই দিনটি মাথায় রেখে মাসখানেক আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনদিনের যুদ্ধবিরতির জন্য প্রস্তাব করেছিলেন।

ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছিল, ৮ মে থেকে ১১ মে মধ্যরাত পর্যন্ত মানবিক কারণে ইউক্রেনে সবরকম সামরিক কার্যক্রম বন্ধ রাখবে রাশিয়া।

যথাসময়েই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দাবি করেছে রুশ বার্তাসংস্থা তাস। তবে ইউক্রেনীয় সংবাদমাধ্যমের অভিযোগ, নিজেদের বন্দোবস্ত লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এই সময়ের মধ্যেও ইউক্রেনের একাধিক শহরে রুশ হামলা করা হয়েছে।

ইউক্রেনীয় সেনাবাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে দাবি করা হয়, দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় সুমি এবং দক্ষিণাঞ্চলীয় মিকোলায়েভে গাইডেড বোমা হামলা চালিয়েছে রাশিয়া।

খেরসনের শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সেখানকার একটা গ্রামে ড্রোন হামলা ৫৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। গ্রামের আশেপাশের আকাশসীমায় আরও বেশকিছু ড্রোনের উপস্থিতি চোখে পড়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সিএনএন।

ইউক্রেনীয় সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা ভিকতর ত্রেবুগোভ বলেছেন, দেশের অনেক স্থানে পরিস্থিতি শান্ত ছিল। তবে কিছু এলাকায় আক্রমণাত্মক পরিবেশ এখনও বজায় রয়েছে। ফলে, যুদ্ধবিরতি নয়, বরং বলা যেতে পারে কম সামরিক কর্মকাণ্ড নিশ্চিত করা গেছে।

এদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইউক্রেনকেই বরং দায়ী করেছে রাশিয়া। তারা হুঁশিয়ার দিয়ে বলেছে, মস্কোর বাহিনী হামলা স্থগিত রাখলেও ইউক্রেনের দিক থেকে কোনও সংযমের লক্ষণ দেখা যাচ্ছে না। তাদের কৃতকর্মের যথাযথ জবাব দেওয়া হবে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ এপ্রিল ১৯৭১: শপথের প্রতীক্ষা ও রণক্ষেত্রের আর্তনাদ

মুজিবনগর ও আমাদের প্রথম সাংবিধানিক পরিচয়

১২ এপ্রিল ১৯৭১: সরকারের পূর্ণাঙ্গ অবয়ব ও বালারখাইলের রক্তাক্ত ট্র্যাজেডি

রক্ষাকালী মন্দির গণহত্যা: পাবনার এক রক্তাক্ত অধ্যায়

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তাজউদ্দীন আহমদের প্রথম ভাষণ

১১ এপ্রিল ১৯৭১: তাজউদ্দীন আহমদের ভাষণ ও সংগঠিত প্রতিরোধের সূচনা

১০ এপ্রিল ১৯৭১: বাংলাদেশের প্রথম সরকার ও স্বাধীনতার সনদ

১০ এপ্রিল ১৯৭১: যখন যুদ্ধের অন্ধকারে জন্ম নেয় একটি স্বাধীন রাষ্ট্রের আইনি সূর্য

০৫ এপ্রিল ১৯৭১: বহুমুখী যুদ্ধ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া

৩১ মার্চ ১৯৭১: নাথপাড়ার রক্তগঙ্গা ও বিশ্ববিবেকের গর্জন

১০

৩০ মার্চ ১৯৭১: প্রতিরোধের আগুন ও বিশ্ববিবেকের জাগরণ

১১

ইতিহাসের অবিনশ্বর নক্ষত্র: শহীদ শাফী ইমাম রুমী

১২

২৯ মার্চ ১৯৭১: প্রতিরোধের আগুন ও আত্মাহুতির এক নৃশংস অধ্যায়

১৩

বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা,আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ

১৪

২৮ মার্চ ১৯৭১: ধ্বংসযজ্ঞের ছাপ আর বাঙালির সুসংগঠিত প্রতিরোধ

১৫

২৭ মার্চ ১৯৭১: বিশ্ব জানল, বাংলাদেশ স্বাধীন

১৬

২৬ মার্চ ১৯৭১: একটি জাতির রক্তক্ষয়ী সূর্যোদয় ও স্বাধীনতার ঘোষণা

১৭

গণহত্যার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ / ২৫শে মার্চের কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’

১৮

২৫ মার্চ, ১৯৭১: ইতিহাসের কলঙ্কিত কালরাত ও বিভীষিকাময় গণহত্যা

১৯

২৪ মার্চ ১৯৭১: প্রতিরোধের আগুন আর চূড়ান্ত প্রস্তুতির দিন

২০