ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: জননিরাপত্তা নিশ্চিত করা জরুরি

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম
আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: জননিরাপত্তা নিশ্চিত করা জরুরি

বর্তমানে আমাদের দেশ এক গভীর অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটে যাচ্ছে ভয়াবহ ও নৃশংস ঘটনা। বিচারহীনতার সংস্কৃতি, রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক অবক্ষয়ের কারণে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা নষ্ট হয়ে গেছে। এর ফলে সমাজে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে একের পর এক ভয়াবহ অপরাধ সংঘটিত হচ্ছে। চাঁদাবাজি, মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার, পারিবারিক সহিংসতা, ধর্ষণ, হত্যা, ডাকাতি, অপহরণ, ছিনতাই—সবকিছুই বেড়ে গেছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা, চাঁদপুরে মসজিদের ইমামের ওপর হামলা, খুলনায় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা, মুন্সীগঞ্জে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা—এসব ঘটনা মানুষের স্বস্তি কেড়ে নিয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে ডাকাতি ও দস্যুতার মামলা, হত্যা মামলা, নারী ও শিশু নির্যাতন, অপহরণ—সবকিছুর পরিসংখ্যান আগের বছরের তুলনায় অনেক বেড়েছে। শুধু তাই নয়, আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করতে গেলেও তাদের ওপর হামলার ঘটনা বাড়ছে। এসব ঘটনা দেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ক্ষুণ্ন করছে। বিনিয়োগ, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ছে। গ্লোবাল পিস ইনডেক্সে বাংলাদেশের অবস্থানও অবনতি হয়েছে।

এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিচারহীনতার সংস্কৃতি দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও মনোবল পুনরুদ্ধার করতে হবে। কোনো সভ্য সমাজে এ ধরনের বর্বরতা ও নৈরাজ্য কখনোই গ্রহণযোগ্য নয়।

জননিরাপত্তা নিশ্চিত করুন—এটাই সময়ের দাবি।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাক ছাড়ছে মার্কিন সেনা, অবসান ঘটছে দীর্ঘ ২৩ বছরের অধ্যায়ের

এমবাপ্পেদের ‘শ্বাস রোধ’ করে ফাইনালে স্পেন

হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫৯

মা-বাবার হাতে কিশোরী খুন, বস্তাবন্দী করে মোটরসাইকেলে লাশ সড়কে ফেলেন বাবা

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি / আইনি লড়াই করতেই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা

চট্টগ্রামে অতিবৃষ্টি, ঢল ও ভূমিধসে মৃতের সংখ্যা ৩০

মার্শাল আর্টের আড়ালে বোমার চর্চা: ‘গাজওয়াতুল হিন্দ’ এর প্রস্তুতি নিচ্ছিলেন সাবির

বগুড়ায় মিল মালিকের হাত-পা বেঁধে নৃসংশ হত্যাকাণ্ড, ট্রান্সফরমারের মালামাল লুট

সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: লণ্ডভণ্ড মার্কিন দ্বীপপুঞ্জ রোটা ও গুয়াম

৮ কোটি টাকা বিতরণে পরামর্শক ও আমলাদের খরচ ৫৩ কোটি

১০

পরকীয়ার অভিযোগে তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, জোরপূর্বক বিয়ে

১১

খাগড়াছড়িতে ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে শাহিনের মৃত্যুদণ্ড

১২

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

১৩

খাগড়াছড়িতে দুই পক্ষের আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলি, নিহত ৩

১৪

৬ জুলাই ১৯৭১: মুক্তাঞ্চলে জনপ্রতিনিধিদের শপথ, পাকিস্তানের মিথ্যাচার ও কিসিঞ্জারের অবরুদ্ধ যাত্রা

১৫

নিভিয়ে দেয়া হয়েছে ‘শিখা অনির্বাণ’

১৬

হোলি আর্টিজান হামলার এক দশক: ট্র্যাজেডি, বিচারপ্রক্রিয়া এবং বর্তমান নিরাপত্তা সমীক্ষা

১৭

জাপানের জমাট রক্ষণ চূর্ণ করে ব্রাজিলের উল্লাস

১৮

৭ শিল্প অঞ্চলে ৪৫৭ কারখানা স্থায়ীভাবে বন্ধ, বিপাকে তৈরি পোশাক খাত

১৯

বোবা কান্নার মেঘনা ও আমাদের মরে যাওয়া মনুষ্যত্ব

২০