ঢাকা রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা
দি এনার্কি

যুগে যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানী!!!

মহসীন আহমেদ
১৮ এপ্রিল ২০২৫, ০৫:১৫ পিএম
১৯ এপ্রিল ২০২৫, ০১:২৫ এএম
দ্য এনার্কি: কর্পোরেট ভায়োলেন্স এন্ড পিলেজ অফ অ্যান এমপায়ার

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ইউনুস কোম্পানির শাসন নিয়ে যখন লিখছিলাম, ঠিক তখনই আমার হাতে বইটি চলে এলো। কী আশ্চর্য!

৫০২ পৃষ্ঠার বই। তাই পড়া সম্ভব হয়নি। অনুবাদকের কথা, সূচিপত্র, এখনও প্রাসঙ্গিক এমন কিছু অধ্যায় পড়ে মনে হলো—পাঠকদের কিছু জানানো দরকার।

অনুবাদকের কথা থেকে, “ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্ম থেকে শুরু করে বিশাল ভারতীয় উপমহাদেশকে তাদের করায়ত্তে আনার কাহিনীসমূহ উইলিয়াম ড্যালরিম্পল ‘দ্য এনার্কি: কর্পোরেট ভায়োলেন্স অ্যান্ড পিলেজ অফ অ্যান এমপায়ার’-এ। যে ভারত এক সময় বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি ছিল, সেই ভারতের প্রাকৃতিক সম্পদের লোভে বেসরকারি মালিকানাধীন একটা কর্পোরেশন কীভাবে অর্ধ-শতাব্দীর কম সময়ে দেশটিকে তাদের উপনিবেশে পরিণত করে জনগণকে চরম দারিদ্র্যের মধ্যে নিক্ষেপ করেছিল, তা উঠে এসেছে এই গ্রন্থে।

তাঁর ভাষ্যে আরও আছে, ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মধ্য দিয়ে ভারতে কোম্পানির শাসনের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন রবার্ট ক্লাইভ।… ক্লাইভ ছিলেন উচ্চাভিলাষী, ক্ষমতালোভী এবং অর্থলোলুপ।

এই গ্রন্থে ড্যালরিম্পলের মূল বিষয় হচ্ছে, ১৭৫৬ সাল থেকে ১৮০৩ সালের মধ্যে একটি বাণিজ্যিক কোম্পানি কীভাবে মোগল সাম্রাজ্যকে দুর্বল ও খণ্ডবিখণ্ড করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তাকে তিনি “বিশ্ব ইতিহাসের কর্পোরেট সহিংসতার চূড়ান্ত সর্বনাশা অপকর্ম” হিসেবে বর্ণনা করেছেন।

প্রায় দুই-আড়াই শ’ বছর আগের এই ঘটনাপ্রবাহের সাথে বর্তমান সময়ের পট পরিবর্তনে মিল কতটুকু পাওয়া যাবে জানি না। তবুও পাঠকরা হয়তো ভাববেন।

ক্ষমতায় আসার জন্য সুপ্রিম কোর্টের রায়ের আগের রাতে জন প্রশাসন মন্ত্রণালয়ের সার্কুলার দিয়ে ৬৬৬ কোটি টাকার কর ফাঁকির রায় বাতিল করা কতটা আইনসম্মত বলা কঠিন।

  • ক্ষমতায় বসেই গ্রামীণ ব্যাংকের কর ১০ বছরের জন্য মওকুফ করা?
  • গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ টেকনোলজি পার্কের আবেদন।
  • স্টারলিংকের সাথে গ্রামীণ টেলিকমের পার্টনারশিপ।
  • বন্দরগুলো দখল করার পাঁয়তারা।
  • লণ্ডভণ্ড অর্থনীতি এবং গাজার মতো দেশে বিডা-বেজার গত দশ বছরের অগ্রগতি নিয়ে ভাঁওতা দেওয়া।
  • ‘৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে কান্নার নাটক এবং মিথ্যা বয়ান তৈরি করা।
  • ভারত ও রাখাইন এলাকায় অস্থিতিশীল অবস্থা তৈরি করা।
  • শুধু দেশে নয়, বিদেশেও “মার্চ ফর ইউনুস” সংঘটিত করা।

আরও কত কিছু। মনে রাখতে হবে “উনি রাজনীতিবিদ নয়।” উনি কোম্পানির মালিক। ওনারাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি: ভার্সন ২.০। কাজেই সাবধান! এদের চমক আর চটকদারিতে ভুলবেন না। সতর্ক থাকুন।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়া প্ল্যাটফর্ম নয়, পুরানো ভণ্ডামির নতুন দোকান

ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ের উদ্যোগ বন্ধ হোক

জামায়াতে ইসলামী অনুতপ্ত নয় একাত্তরের জন্য ক্ষমা চায়নি

নিজে নিজে না নিভলে নেভে না যে আগুন

বৈষম্যের অভিশাপ / নতুন প্রজন্ম কি কেবলই একটি ‘বন্দি’ প্রজন্ম?

ঋণের বোঝায় বাড়ছে আত্মহত্যা: অর্থনৈতিক সংকটের ছায়ায় এক চলমান মানবিক বিপর্যয়

ঋণের সামাজিক প্রভাব: একটি গভীর সংকটের ছায়া

অবশেষে ‘ঠাণ্ডা-লড়াইয়ে’ জয়ী ওয়াকার!

উন্নয়নের ‘আইএমএফ মডেল’ থেকে বেরিয়ে আসা যে কারণে জরুরি

জুলাই ঝুলিয়ে হ্যাঁ-না জটিলতা

১০

শালীনতা-অশালীনতা যখন বোঝার বিষয়

১১

জুলাই সনদ ও গণভোট: গণতন্ত্র রক্ষায় বিএনপির সতর্ক অবস্থান

১২

একতারার কান্না ও অঙ্গার হওয়া শৈশব: বাংলাদেশ কি তবে অন্ধকারের মরণফাঁদে?

১৩

রাজনীতির দাবা খেলা / নিয়োগকর্তারা সব চলে গেলেন, কিন্তু নিয়োগ বহাল থাকল

১৪

মহান বিজয় দিবস: গৌরবের দিনে প্রশ্নের ছায়া

১৫

১৫ ডিসেম্বর ১৯৭১: মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ের এক ঘটনাবহুল দিন

১৬

পরের নোবেলটি কার? ইউনুস না শফিক?

১৭

এই পতাকা কাদের? / কে চেয়েছে এই পতাকা???

১৮

এখন আমাদের ত্রাণকর্তা কে? / ইউনুস, ডোভাল না রজার???

১৯

৪ অক্টোবর ১৯৭১: বিনা শর্তে বঙ্গবন্ধুর মুক্তি দাবি মধ্যপ্রদেশের বিধানসভায়

২০