ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

শুরু হচ্ছে মণিপুরীদের বিলুপ্তপ্রায় ‘লাই হরাওবা’

প্রিয়ভূমি ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পিএম
লাই হরাওবা

শুরু হচ্ছে বাংলাদেশে মণিপুরী সম্প্রদায়ের বিলুপ্তপ্রায় উৎসব লাই হরাওবা। এ বছর জাতীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহায়তায় উৎসবটির আয়োজন করা হচ্ছে। আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের তেতইগাঁও গ্রামে মণিপুরী কালচারাল কমপ্লেক্সে উৎসব অনুষ্ঠিত হবে।

লাই হরাওবা মণিপুরী সম্প্রদায়ের অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ একটি উৎসব। এর আক্ষরিক অর্থ দেবতাদের আনন্দ উৎসব। এটি সৃষ্টি, দিব্যসত্তা, বিশ্বতত্ত্ব এবং সম্প্রীতির এক গভীর উদযাপন, যা প্রকাশিত হয় জটিল ও অনন্য ধারাবাহিক আচার-অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সংগীত, মন্ত্রপাঠ এবং মাইবি জাগোইয়ের মতো স্বতন্ত্র নৃত্যশৈলী উপস্থাপনের মধ্যদিয়ে। এই উৎসব মণিপুরী সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের প্রাণ, যা প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হয়ে আসছে।

উৎসবের বিস্তারিত তুলে ধরে সম্প্রতি কমলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে লাই হরাওবা আয়োজক কমিটি। উৎসবে সকল শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন তারা।

বাংলাদেশি মনিপুরীদের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য লাই হরাওবা সংরক্ষণ, লালন ও বিকাশে এগিয়ে এসেছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো, বাংলাদেশ জাতীয় জাদুঘর, আইজিসিসি, পৌরৈ অপোকপা মরুপ বাংলাদেশ, সাধনা, কনসোটিয়াম অব আইসিএইচ বাংলাদেশ। এরই অংশ হিসেবে দেশের ৮ বিভাগের ৮ জাতিগোষ্ঠী তাদের ৮টি সাংস্কৃতিক উৎসব উদযাপন করছে।

লাই হারাওবা মণিপুরী সম্প্রদায় এবং সিলেট বিভাগের প্রতিনিধিত্বকারী সাংস্কৃতিক উৎসব। সহনশীলতা ও বহুত্ববাদের চেতনায় লালিত বাংলাদেশের বর্ণাঢ্য সাংস্কৃতিক বৈচিত্র্যে মণিপুরীদের এ উৎসবটি বিশেষ অবদান রাখছে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রঙ-তুলিতে সম্প্রীতি ও স্বাধীনতার গল্প, পুরস্কার পেল ১২ শিশু-কিশোর

গণপতি চক্রবর্তী পরিবার হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন

৪৭৬ বিদেশি সহ নিখোঁজ দেড় হাজার / নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধস ও ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০

রোমান্টিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ

গণপতি চক্রবর্তীর পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ২৮ আগস্ট

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

২০০৭-এর নিপীড়ন ও প্রতিরোধের ইতিহাস / ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ আজ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিচ্ছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজ ডুবি: বাংলাদেশি সহ ২২ জন নিখোঁজ

বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১০

রংপুরে চার হত্যাকাণ্ড: ২ যুবক আটক, দায় স্বীকার

১১

২১ আগস্ট গ্রেনেড হামলা

১২

ইরানকে সহায়তাকারী দেশগুলোর ওপর কঠোর শাস্তির হুঁশিয়ারি ট্রাম্পের

১৩

ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

১৪

আবার বাড়লো স্বর্ণের দাম

১৫

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

১৬

৯,৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন / একনেক থেকে ফেরত পাঠানো হলো বিএসসি ও তুরাগ নদের ২ প্রকল্প

১৭

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

১৮

১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

১৯

রাজধানীতে চালু ‘পিংক বাস’, কি বলছে সাধারণ জনগণ

২০