ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা ঘোষণা

প্রিয়ভূমি ডেস্ক
০১ মে ২০২৫, ০৬:৪৫ পিএম
০৩ মে ২০২৫, ০২:১৪ পিএম
দাবানলে পুড়ছে ইসরায়েল

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মীরা চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। পরিস্থিতি মোকাবিলায় দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, দাবানল যেকোনো সময় জেরুসালেম শহরে পৌঁছাতে পারে। তিনি পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

স্থানীয় সময় গতকাল বুধবার জেরুসালেমের কাছাকাছি মহাসড়কের ওপর ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে যান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ইসরায়েলের ম্যাজেন ডেভিড অ্যাডাম (এমডিএ) উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই আগুনে শত শত বেসামরিক নাগরিক ঝুঁকির মুখে পড়েছে।

এমডিএ বলেছে, তারা প্রায় ২৩ জনকে চিকিৎসা দিয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বেশির ভাগই ধোঁয়ায় শ্বাস নেওয়া ও আগুনে পোড়ার কারণে অসুস্থ হয়েছে। এদের মধ্যে দুজন গর্ভবতী নারী এবং এক বছরের কম বয়সী দুটি শিশুও রয়েছে। সংস্থাটি জানিয়েছে, সতর্কতা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।

মোদিইন শহরের কাছাকাছি থাকা ৪০ বছর বয়সী বাসিন্দা ইউভাল আহারোনি বলেছেন, এটা খুবই দুঃখজনক। কারণ, আমরা আবহাওয়া সম্পর্কে জানতাম। আমরা এটাও জানতাম যে, এমন কিছু ঘটতে পারে। তবু আমাদের মনে হচ্ছে, তারা বড় পরিমাণে পানি ফেলতে সক্ষম বড় বিমান নিয়ে যথেষ্ট প্রস্তুত ছিল না।

নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, পশ্চিমা বাতাস সহজেই জেরুজালেমের উপকণ্ঠের দিকে, এমনকি শহরের ভেতরেও আগুন ঠেলে দিতে পারে। বুধবার এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, আমাদের যত বেশি সম্ভব ফায়ার ইঞ্জিন আনতে হবে এবং বর্তমান অগ্নিকাণ্ডের রেখার অনেক বাইরে ফায়ারব্রেক তৈরি করতে হবে...আমরা এখন জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি, কেবল স্থানীয় নয়। এই মুহূর্তে অগ্রাধিকার হলো জেরুজালেমকে রক্ষা করা।

পুলিশ জেরুজালেম-তেল আবিব প্রধান মহাসড়ক বন্ধ করে দিয়েছে এবং আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। এক সপ্তাহ আগে আগুনে ক্ষতিগ্রস্ত একটি এলাকায় আবারও ঝোপঝাড়ে আগুন লেগেছে। হাজার হাজার লোকের বাসস্থান রয়েছে এমন এলাকাগুলো খালি করা হয়েছে।

ফায়ার চিফ ইয়াল কাসপি এক টেলিভিশন সংবাদ সম্মেলনে সতর্ক করে বলেছেন, আবহাওয়া পরিস্থিতির কারণে আমাদের বিমানগুলো এই মুহূর্তে কিছুই করতে পারছে না...আমাদের লক্ষ্য জীবন বাঁচানো। তিনি বলেন, আমরা সম্ভবত গত এক দশকের মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের সম্মুখীন।

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, তারা জেরুজালেম-তেল আবিব মহাসড়ক এবং জেরুজালেম পাহাড়ের আশপাশে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করেছে এবং জনসাধারণকে ওই এলাকায় ভ্রমণ না করার জন্য অনুরোধ করেছে। আগুন লাতরুন ও বাইত শেমেশের মধ্যে প্রধান রাস্তার কাছাকাছি বনাঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং হেলিকপ্টারগুলো আগুন নেভানোর জন্য কাজ করছে। জেরুজালেমের প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত বসতি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ইঙ্গিত দিয়েছেন যে, আগুনের পেছনে অগ্নিসংযোগ করার মতো ঘটনা থাকতে পারে। পুলিশ জানিয়েছে, তারা পূর্ব জেরুজালেমের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে, যিনি শহরের দক্ষিণ অংশে একটি মাঠে আগুন লাগানোর চেষ্টা করছিলেন। তবে এ দুটি ঘটনার মধ্যে সরাসরি যোগসূত্রের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এমডিএ বলেছে, অগ্নিকাণ্ডের কাছাকাছি বসতির লোকজনের কাছে অ্যাম্বুলেন্স টিম মোতায়েন করা হয়েছে এবং তারা চিকিৎসাসেবা ও বাসিন্দাদের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে। পুলিশ এক বিবৃতিতে বলেছে, উচ্চ তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে বনাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এর ফলে কমপক্ষে পাঁচটি লোকালয় থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ জুন ১৯৭১: বিশ্বজুড়ে বাংলাদেশের পক্ষে সংহতি

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন

৭ জুন ১৯৭১: বিশ্বমঞ্চে কূটনৈতিক তৎপরতা ও অবরুদ্ধ বাংলায় প্রতিরোধ

৬ জুন ১৯৭১: অসাম্প্রদায়িকতার ডাক, রাজনৈতিক সমাধানের ৪ শর্ত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর অতিরিক্ত মার্কিন শুল্ক, কোন দেশে কত?

বাড়ল বিদ্যুতের দাম, মূল্যস্ফীতির আগুনে নতুন চাপ

নাটোরের ছাতনী গণহত্যা

৪ জুন ১৯৭১: ছাতনীতে নারকীয় হত্যাযজ্ঞ, আন্তর্জাতিক চাপ ও রণাঙ্গনে প্রতিরোধ

৩ জুন ১৯৭১: জাতিসংঘে তোলপাড়, বিশ্ব জনমত গঠন ও রণাঙ্গনের রক্তক্ষয়ী সংঘাত

তোফায়েল আহমেদ / বর্ণাঢ্য রাজনীতির এক ফিনিক্স পাখি

১০

উনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ আর নেই

১১

১ জুন ১৯৭১: নগরকান্দা গণহত্যা, রণাঙ্গনে বিজয় ও বিশ্ব কূটনীতির নতুন মোড়

১২

৩১ মে ১৯৭১: ‘সমঝোতার সুযোগ নেই’, বিশ্ব রাজনীতির সমীকরণ ও রণাঙ্গনের খণ্ডচিত্র

১৩

৩০ মে ১৯৭১: রক্তক্ষয়ী গণহত্যা, রণাঙ্গনের প্রতিরোধ ও বিশ্ব কূটনৈতিক অঙ্গন

১৪

রক্তস্নাত বুরুঙ্গা গণহত্যা (সিলেট)

১৫

২৬ মে ১৯৭১: রক্তক্ষয়ী গণহত্যা, প্রতিরোধ ও বিশ্ব রাজনীতির অঙ্গন

১৬

ভীমনালী গণহত্যা: যে নির্মম ট্র্যাজেডি আজও এক উপেক্ষিত

১৭

২২ মে ১৯৭১: গণহত্যা, প্রতিরোধ ও আন্তর্জাতিক কূটনীতি

১৮

১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার: কার ইশারায় ঢুকছে মাদক?

১৯

হত্যা মামলায় রক্তাক্ত সাংবাদিকতা

২০