ঢাকা রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

১৭ মে ১৯৭১: শরণার্থীদের জন্য ছয় মাসের আন্তর্জাতিক সাহায্য চায় ভারত

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৩:৩৩ পিএম
বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ক্যাম্প, হিলি সীমান্ত, দিনাজপুর | ছবি: অমিয় তরফদার | ছবি সংগ্রহ কৃতজ্ঞতা: মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্ট

মুক্তিযুদ্ধের বিজয় অর্জনে দেশ-বিদেশের অসংখ্য মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও নানা ঘটনাপ্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে তুলে ধরা হলো একাত্তরের এই দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি।

আন্তর্জাতিক সম্প্রদায় ও শরণার্থী সংকট

ভারত সফররত জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের প্রতিনিধিদলের সদস্য টমাস জামিসন ১৭ মে দিল্লিতে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ থেকে পালিয়ে আসা শরণার্থীদের সহায়তায় ভারত সরকার ছয় মাসের জন্য আন্তর্জাতিক সাহায্য চেয়েছে। ভারতের আশা, এই সময়ের মধ্যে শরণার্থীদের ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে।

জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী রঘুনাথ কেশব খাদিলকর অংশ নেন। তিনি ছয় মাসের সাহায্যের প্রয়োজনীয়তা উল্লেখ করলেও এর পেছনের যুক্তি ব্যাখ্যা করেননি। ভারতের হিসাবে, ৩০ লাখ শরণার্থীর জন্য ছয় মাসে প্রায় ২০০ কোটি টাকা প্রয়োজন।

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন জোর দিয়ে বলেন, শরণার্থী সমস্যা কেবল ভারত বা পাকিস্তানের নয়—এটি একটি বৈশ্বিক ইস্যু। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ ছাড়া এর সমাধান সম্ভব নয়।

পশ্চিমবঙ্গের ত্রাণ প্রচেষ্টা

পশ্চিমবঙ্গ সরকার শরণার্থী ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণ নিয়ে জরুরি বৈঠক করে। মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায় জানান, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনায় শরণার্থীদের অন্য রাজ্যে স্থানান্তরের পরিকল্পনার কথা উঠেছে। রাজ্যের তিন মন্ত্রী ২০ মে দিল্লি গিয়ে কেন্দ্রের কাছে জরুরি সহায়তা চাইবেন।

আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি

নরওয়ে: রেডক্রসের প্রতিনিধি ফারে ওটারসন কলকাতায় জানান, আহত শরণার্থীদের চিকিৎসায় নরওয়েজিয় মেডিকেল টিম শিগগিরই পশ্চিমবঙ্গে আসবে।

কানাডা: পররাষ্ট্রমন্ত্রী মিচেল শার্প সংসদে জানান, শরণার্থীদের সহায়তায় কানাডা প্রস্তুত।

পূর্ব জার্মানি: পররাষ্ট্রমন্ত্রী অটো উইনজার ভারতীয় হাইকমিশনারকে মানবিক সাহায্যের আশ্বাস দেন।

পাকিস্তানের প্রচারণা ও দমননীতি

ইয়াহিয়া খানের অর্থনৈতিক উপদেষ্টা জাতিসংঘে বাংলাদেশ সংকটে পাকিস্তানের বক্তব্য তুলে ধরে ২০ লাখ টন খাদ্য ও নৌযান সহায়তা চান।

অন্যদিকে, পূর্ব পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ জনগণকে “অনুপ্রবেশকারী ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সহযোগিতা” করার নির্দেশ দেয়। গভর্নর টিক্কা খান উপসামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেন, যা উচ্চ আদালতের চ্যালেঞ্জের ঊর্ধ্বে।

জামায়াতে ইসলামীর নেতা ওমরাহ খান ঢাকায় ঘোষণা দেন, “দেশে এখন দুই দল—পাকিস্তানপন্থী ও পাকিস্তানবিরোধী।” তিনি সেনাবাহিনীকে সহায়তার আহ্বান জানান।

সূত্র: পূর্বদেশ, ১৮ মে ১৯৭১; আনন্দবাজার পত্রিকা (কলকাতা), ১৮ ও ১৯ মে ১৯৭১।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

কক্সবাজারে হামের ভয়াবহ রূপ / ২০ বেডে ৮৭ শিশু

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ / গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না

৩ বিভাগে অতি ভারী বর্ষণের সতর্কতা: সিলেটে জলাবদ্ধতার আশঙ্কা

দ্য প্রাইম মিনিস্টার-এ ফ্যামিলি ম্যান!

পেস ত্রয়ীকে বিশ্রাম দিয়ে তরুণ দল পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

লক্ষ্য বড় চুক্তি / বাণিজ্য যুদ্ধ ও ইরান উত্তাপের মধ্যেই বেইজিং যাচ্ছেন ট্রাম্প

দেশে হামের প্রকোপ ভয়াবহ / মৃত্যু ছাড়াল ৪০০, একদিনে ঝরল ১১ প্রাণ

১১ মে ১৯৭১: আর্তমানবতার পক্ষে কেনেডির গর্জন ও বিশ্ববিবেকের জাগরণ

মঙ্গল শোভাযাত্রা—বিশ্বমঞ্চে বাঙালির অসাম্প্রদায়িকতার জয়গান

১০

বুননশৈলীর মহাকাব্য—ঐতিহ্যবাহী জামদানি

১১

পদ্মা সেতু: বাংলাদেশের সক্ষমতা ও গৌরবের মহাকাব্য

১২

অবশেষে হামে ধরা খেলেন সওদাগর!

১৩

৩৬০ প্রাণের রক্তে রঞ্জিত হয়েছিল মেঘনা-ফুলদী তীর

১৪

মার্কিন-বাংলাদেশ বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের সংকট

১৫

৯ মে ১৯৭১: আন্তর্জাতিক নিষ্ক্রিয়তায় ক্ষোভ ও পাক-হানাদারের নির্মমতা

১৬

সবাই তো এখন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান!

১৭

ইউনূস সরকারের করা বাণিজ্য চুক্তির আদ্যোপান্ত, পড়ুন পুরো চুক্তিটি

১৮

সবার আগে দেশ, তার আগে আমেরিকা

১৯

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

২০