ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত ডিসিসিআইয়ের

প্রিয়ভূমি প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম
চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত ডিসিসিআইয়ের

রাজধানীর ব্যবসায়ীরা এখন চাঁদাবাজির শিকার। আর এই চাঁদাবাজি বন্ধ করা না গেলে তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীতে চাঁদাবাজি ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

২২ ফেব্রুয়ারি (রবিবার) মতিঝিলে ডিসিসিআই সম্মেলন কক্ষে আয়োজিত ‘বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে নবগঠিত সরকারের নিকট ডিসিসিআই-এর প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ।

সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেন, “চাঁদাবাজি বন্ধ করা না গেলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। প্রয়োজনে চাঁদাবাজদের শনাক্ত করতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে ব্যবসায়ী সমাজ।” তিনি অভিযোগ করেন, শুধু পুলিশ নয়, সিটি করপোরেশন, আয়কর দপ্তরসহ বিভিন্ন সরকারি সংস্থাকেও চাঁদা দিতে হয় ব্যবসায়ীদের। এতে ব্যবসার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে।

ডিসিসিআই সভাপতি আরও জানান, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক অর্থ প্রদান করতে হচ্ছে, যা ব্যবসার পরিবেশকে ক্রমশ অস্বাস্থ্যকর করে তুলছে।

নবগঠিত সরকারের কাছে চারটি অগ্রাধিকার খাত নির্ধারণ করে দিয়েছে ডিসিসিআই। এগুলো হলো:

১. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও চাঁদাবাজি দমন ২. সরকারি খাতে স্বচ্ছতা নিশ্চিত করা ৩. বিনিয়োগবান্ধব আর্থিক নীতি প্রণয়ন ৪. জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ও অটোমেশন

সরকারি খাতে দুর্নীতি বন্ধের ওপর গুরুত্বারোপ করে ডিসিসিআই সভাপতি বলেন, “দুর্নীতি একদিনের জন্যও কমেনি। সরকারি খাতে স্বচ্ছতা না থাকায় কর-জিডিপি অনুপাত বাড়ছে না।” এনবিআরকে পৃথকীকরণ এবং দ্রুত অটোমেশন করার দাবি জানিয়ে তিনি বলেন, “কার্যকর উদ্যোগ নিলে আট মাসের মধ্যেই অটোমেশন সম্পন্ন করা সম্ভব। কর কাঠামো সহজ করতে টার্নওভার কর ০.৬ শতাংশ নির্ধারণ করতে হবে।”

ব্যাংক ঋণ গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্র ও জটিল প্রক্রিয়াকে ব্যবসা সম্প্রসারণের বড় বাধা হিসেবে উল্লেখ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) 'সিঙ্গেল উইন্ডো' ব্যবস্থা কার্যকর করার আহ্বান জানানো হয়।

দেশে প্রায় ২৬ লাখ মানুষ বেকার রয়েছে উল্লেখ করে ডিসিসিআই সভাপতি বলেন, কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কর্মসংস্থান বাড়ানোর পরামর্শ দেন। বেসরকারি খাত চাঙ্গা করা গেলে কর্মসংস্থান বাড়বে এবং চাঁদাবাজির প্রবণতাও কমে আসবে বলে মনে করেন ব্যবসায়ীরা।

এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, এই উদ্যোগ না নিলে প্রায় ২ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রপ্তানি কমে যেত, যা মোট রপ্তানির প্রায় ৫ দশমিক ৫ শতাংশের সমান। রাজনৈতিক পটপরিবর্তন এবং কোভিড-১৯ মহামারির কারণে দেশের অর্থনীতি পিছিয়ে পড়েছে বলেও উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কসংক্রান্ত চুক্তি প্রসঙ্গে ডিসিসিআই সভাপতি বলেন, "চুক্তিটি দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না এবং অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই করা হয়েছিল।" আদালতের রায়ের পর চুক্তিটি অবৈধ হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশের জন্য 'উইন-উইন' পরিস্থিতি নিশ্চিত করতে হলে নতুন করে কৌশলগত দরকষাকষি প্রয়োজন। তিনি আরও বলেন, প্রস্তাবিত চুক্তিতে তুলা ব্যবহারের ভিত্তিতে শূন্য শুল্ক সুবিধার কথা বলা হলেও কত শতাংশ স্থানীয় তুলা ব্যবহার করতে হবে তা স্পষ্ট করা হয়নি।

ইচ্ছাকৃত নয় এমন ঋণখেলাপিদের পুনঃঅর্থায়নের মাধ্যমে ব্যবসায় ফিরিয়ে আনা এবং ঋণের সুদের হার সহনীয় পর্যায়ে রাখার সুপারিশ করা হয় সংবাদ সম্মেলনে। প্রশ্নোত্তর পর্বে তাসকিন আহমেদ বলেন, “নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ১০ দিনে তাদের কার্যক্রম মূল্যায়ন করা সম্ভব নয়। ব্যবসায়ী সমাজ সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে না; বরং বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের প্রস্তাব দিচ্ছে।”

পূর্ববর্তী সরকারের সময়ে করা একটি বাণিজ্য চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের জন্য ক্ষতিকর কোনো চুক্তি হয়ে থাকলে তা পুনর্বিবেচনা করা উচিত এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম, সহ-সভাপতি মনোয়ার হোসেন ও রিজওয়ানা রহমান, পরিচালক রাগীব আলী, ইমরান কাদের, মুশফিকুর রহমান, হাবিবুল্লাহ ডন, সৈয়দ সাদাত আলিম, সায়কা ওয়াহাব, আরশাদ হোসাইন, সৈয়দ মঞ্জুর এলাহী ও তানজিল চৌধুরীসহ ডিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীতি-ভুলের খেসারত / মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ৩০ লাখ শিশু, ফিরছে নির্মূল হওয়া রোগ

১৯ এপ্রিল ১৯৭১: প্রবাসী সরকারের শাসনতান্ত্রিক নির্দেশনা ও রণক্ষেত্রে রক্তের দাগ

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৭ এপ্রিল ১৯৭১: স্বাধীন বাংলাদেশের সূর্যোদয় ও মুজিবনগর সরকার

মুজিবনগর দিবস: এক অমর ইতিহাসের মহাকাব্য

১৬ এপ্রিল ১৯৭১: শপথের প্রতীক্ষা ও রণক্ষেত্রের আর্তনাদ

মুজিবনগর ও আমাদের প্রথম সাংবিধানিক পরিচয়

১২ এপ্রিল ১৯৭১: সরকারের পূর্ণাঙ্গ অবয়ব ও বালারখাইলের রক্তাক্ত ট্র্যাজেডি

রক্ষাকালী মন্দির গণহত্যা: পাবনার এক রক্তাক্ত অধ্যায়

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তাজউদ্দীন আহমদের প্রথম ভাষণ

১০

১১ এপ্রিল ১৯৭১: তাজউদ্দীন আহমদের ভাষণ ও সংগঠিত প্রতিরোধের সূচনা

১১

১০ এপ্রিল ১৯৭১: বাংলাদেশের প্রথম সরকার ও স্বাধীনতার সনদ

১২

১০ এপ্রিল ১৯৭১: যখন যুদ্ধের অন্ধকারে জন্ম নেয় একটি স্বাধীন রাষ্ট্রের আইনি সূর্য

১৩

০৫ এপ্রিল ১৯৭১: বহুমুখী যুদ্ধ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া

১৪

৩১ মার্চ ১৯৭১: নাথপাড়ার রক্তগঙ্গা ও বিশ্ববিবেকের গর্জন

১৫

৩০ মার্চ ১৯৭১: প্রতিরোধের আগুন ও বিশ্ববিবেকের জাগরণ

১৬

ইতিহাসের অবিনশ্বর নক্ষত্র: শহীদ শাফী ইমাম রুমী

১৭

২৯ মার্চ ১৯৭১: প্রতিরোধের আগুন ও আত্মাহুতির এক নৃশংস অধ্যায়

১৮

বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা,আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ

১৯

২৮ মার্চ ১৯৭১: ধ্বংসযজ্ঞের ছাপ আর বাঙালির সুসংগঠিত প্রতিরোধ

২০