ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

গণপতি চক্রবর্তীর পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ২৮ আগস্ট

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম
গণপতি চক্রবর্তীর পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ২৮ আগস্ট

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের বাসাবাড়ি, মন্দির ও জীবন-জীবিকার ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এর মধ্যেই রংপুরের জাহাজ কোম্পানি মোড় সংলগ্ন কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), স্নাতকোত্তর পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছেলে প্রিয়ম চক্রবর্তীকে (১২) নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হত্যাকাণ্ড এবং এর তদন্তপ্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করা হলেও, ভুক্তভোগী পরিবারের স্বজনেরা পুলিশের এই দাবি প্রত্যাখ্যান করেছেন। নিহত প্রীতিলতা চক্রবর্তীর পরিবার ও স্থানীয়দের মতে, কেবল দুজন তরুণের পক্ষে একই সাথে চারজন মানুষকে শ্বাসরোধ করে হত্যা করা অসম্ভব এবং এর নেপথ্যে কোনো প্রভাবশালী গোষ্ঠীর হাত থাকতে পারে। জনদাবির মুখে ইতিমধ্যেই মামলাটির তদন্তভার কোতোয়ালি থানা থেকে সরিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, রংপুরসহ দেশের নানা প্রান্তে সনাতন ধর্মাবলম্বীদের ওপর ক্রমবর্ধমান সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং গণপতি চক্রবর্তীর পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর ধানমন্ডিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন সচেতন নাগরিকরা।

কর্মসূচির সময়সূচি

  • তারিখ: শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
  • সময়: বিকাল ৫:০০ টা
  • স্থান: ধানমন্ডি ২৭ নম্বর, মীনা বাজারের সামনে, ঢাকা

কর্মসূচিসমূহ: মানববন্ধন, প্রতিবাদ লিখন ও মৌন অবস্থান

আয়োজকরা জানিয়েছেন, দেশে সনাতন ধর্মাবলম্বীদের মানবিক মর্যাদা, জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এই কর্মসূচি পালন করা হবে। সকল সচেতন নাগরিককে এই প্রতিবাদে উপস্থিত থেকে অন্যায়ের বিরুদ্ধে সংহতি জানানোর আহ্বান জানানো হয়েছে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে’

১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

২

শহীদ তাজুলের স্মৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্ম

৩

ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারে আখতার হুসেনকে শেষবিদায়

৪

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

৫

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

৬

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৭

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৮

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

৯

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

১০

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

১১

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

১২

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

১৩

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১৪

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১৫

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১৬

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৭

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৮

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৯

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

২০