ঢাকা রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

সবচেয়ে উঁচুতে দাঁড়িয়ে ‘বীর’

প্রিয়ভূমি ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম
সবচেয়ে উঁচুতে দাঁড়িয়ে ‘বীর’

নিকুঞ্জ আবাসিক এলাকার ১ নম্বর প্রবেশপথ। লক্ষ্য করলে চোখে পড়বে গ্রেনেড ছুড়ছেন এক তরুণ যোদ্ধা। তাঁর ঠিক সামনে অস্ত্র হাতে অসীম সাহসিকতায় এগিয়ে যাচ্ছেন মুক্তিকামী এক নারী। সঙ্গে রাইফেল তাক করা আরো দুজন মুক্তিযোদ্ধা। তাঁদের পেছনে পতপত করে উড়ছে বাংলাদেশের মানচিত্রখচিত লাল-সবুজ পতাকা।

বনানী থেকে বিমানবন্দরের দিকে যেতে হাতের বাঁয়ে নজরে পড়বে এমনি দৃষ্টিনন্দন একটি ভাস্কর্য। মূল সড়কের পাশে নির্মিত চতুর্দিক থেকে দৃশ্যমান মুক্তিযুদ্ধের এই ভাস্কর্যের নাম ‘বীর’।

বীর’ নামকরণের পিছনে রয়েছে ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’ স্লোগান। একজন নারী ও তিনজন পুরুষ মুক্তিযোদ্ধার দৃঢ়তা ফুটিয়ে তোলা হয়েছে। দেখানো হয়েছে যুদ্ধের সাহসী বীর ভঙ্গিমা। যেন নতুন পতাকা, নতুন দিনের স্বপ্ন তাদের চোখে-মুখে। এই পতাকার জন্য ৯ মাস পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে লড়েছেন বাংলার দামাল সন্তানেরা। জানা যায়, ‘বনানী ওভারপাস-এয়ারপোর্ট মোড় বিউটিফিকেশন’র আওতায় দেশের সবচেয়ে বড় এই ভাস্কর্য নির্মাণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ।

নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্যমতে, মুক্তিযুদ্ধভিত্তিক সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য এটি। একাত্তরে সংসদ অধিবেশন স্থগিত করার ঘোষণা শুনে ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’ স্লোগান দিতে দিতে রাজপথে নেমে এসেছিল ছাত্র-জনতা। উত্তাল মার্চে উড়িয়েছিল নতুন পতাকা, পাঠ করেছিল স্বাধীনতার ইশতেহার। এর কয়েক দিনের মধ্যেই ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের উত্তাল জনসভায় জনগণের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চারণ করেছিলেন বাঙালির মুক্তি সনদের অমর এক আহ্বান: ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ মার্চের এই অসহযোগ আন্দোলনকে স্তব্ধ করে দিতে পাকিস্তানি শাসক ও সামরিক বাহিনী শুরু করে গণহত্যা। বাঙালি ও বাংলাদেশের এই চিরভাস্বর অধ্যায় চিরজাগরুক করে রাখতেই এই ভাস্কর্য।

৪০ ফুট দৈর্ঘ্য ও ৬২ ফুট প্রস্থ এবং সাড়ে ৫৩ ফুট উঁচু এটি। সন্ধ্যা হলেই সাত রঙের এলইডি আলো ফুটে উঠে ভাস্কর্য ঘিরে। সাত বীরশ্রেষ্ঠকে স্মরণ করেই প্রজ্জ্বলিত হচ্ছে সাত রং। দিন-রাত ভাস্কর্য ঘিরে ফোয়ারা থেকে উৎসারিত হয় পানি। এ ছাড়া ভাস্কর্যের নিচের অংশে আছে গাছপালা। নির্মাতাদের দাবি, কমপক্ষে একশ বছর টিকতে সক্ষম এটি। প্রথাগতভাবে এই ভাস্কর্যের কোনো ‘স্থপতি’ নেই। মূল ডিজাইনার চারুকলার পেইন্টিং বিভাগ থেকে সদ্য পাস করা হাজ্জাজ কায়সার। চারুকলারই কয়েকজন মেধাবী তরুণ পাঠচক্রের মাধ্যমে ভাস্কর্যটি নির্মাণ করেছেন। সহযোগিতা করেছেন ভিনাইল ওয়ার্ল্ডের সিভিল ইঞ্জিনিয়ারিং টিম।

হাজ্জাজ কায়সারের সাথে কথা বলে জানা যায়, ‘মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার জন্য এবং বহির্বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য এই ভাস্কর্য। বিশ্বের প্রতিটি দেশে এমন কিছু স্থাপনা বা নিদর্শন রয়েছে যা সেই দেশকে রিপ্রেজেন্ট করে। সেই চিন্তা থেকেই মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করে ‘বীর’ নির্মাণ করা হয়েছে। যতদিন এখানে বিমানবন্দর থাকবে ততদিন আশপাশে বহুতল ভবন গড়ে উঠবে না। ফলে দূর থেকে সহজেই দৃশ্যমান হবে এটি।

ভাস্কর্যের বর্ণনা দিয়ে হাজ্জাজ কায়সার বলেন, ‘মাঝখানের ফিগারে বসে শত্রুর দিকে অস্ত্র তাক করে আছেন একজন মুক্তিযোদ্ধা। পাশে একজন নারী ও একজন পুরুষ অস্ত্র নিয়ে শত্রুর দিকে এগিয়ে যাচ্ছেন। পেছনে একজন দৃঢ় ভঙ্গিমায় সাহসিকতার সঙ্গে শত্রুর দিকে গ্রেনেড ছুড়ছেন। এ কারণেই এর নাম ‘বীর’। সবার পেছনে বাংলাদেশের তৎকালীন মানচিত্র। যার জন্য যুদ্ধ করছেন তারা।’

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কীভাবে বাংলাদেশের জুলাইয়ের হতাহতের তালিকা প্রমাণ নিয়ে মারাত্মক প্রশ্ন তুলেছিল

জুলাই-আগস্টের অভ্যুত্থানে অভিযোগকারীকে আসামি এবং ভিকটিমকে বিবাদী করার অভিযোগ

জুলাই শহীদ গেজেটে আন্দোলন-বহির্ভূত মৃত্যুর নাম যেভাবে অন্তর্ভুক্ত হলো

হাঁড়ি জ্বলছে না বাসায়, ঢাকা জুড়ে চরম গ্যাস সংকট

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি, উত্তপ্ত চট্টগ্রাম-ফেনী / হবিগঞ্জে বাধার পর সিলেটেও এনসিপির গাড়িবহরে হামলা

আবু সাঈদ হত্যা / এক মৃত্যুর হাজারো প্রশ্ন

‘ভারতীয় এজেন্ট’ আতঙ্ক ও শহীদ গেজেট বিতর্ক

কওমি মাদ্রাসায় শিশু নির্যাতন ও জঙ্গিবাদ: এক অনিয়ন্ত্রিত ব্যবস্থার ভয়াবহ চিত্র

গ্রিন ইয়ার্ডের আড়ালে রক্তের দাগ / জাহাজভাঙায় শতকোটির বিনিয়োগেও থামছে না মৃত্যু

অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গড়ার প্রত্যয় শেষ হলো ‘বর্ষামঙ্গল উৎসব ১৪৩৩’

১০

তীব্র গ্যাসসংকটে ধুঁকছে শিল্পখাত, উৎপাদনে স্থবিরতায় চরম ভোগান্তিতে গ্রাহক

১১

২০২৪ সালের জুলাই-আগস্টের গণকবরের দাবি একটি ‘কল্পকাহিনী’

১২

‘টেসলা’ সমাচার: বৃষ্টি এলেই ভাড়া দ্বিগুণ, রাস্তায় নামলেই ঝুঁকি

১৩

‘জুলাই শহীদ’ গেজেটের অর্ধেক মৃত্যুই ৫ আগস্ট-এর পর

১৪

কীভাবে বাখের আলী বাংলাদেশের ‘গেজেটভুক্ত’ জুলাই শহীদ তালিকায় ‘কবির’ হয়ে গেলেন

১৫

আঁধারেই ডুবে আছে রাজধানী / বাতিহীন রাস্তায় বাড়ছে ছিনতাই, দুর্ঘটনা আর নিরাপত্তাহীনতার ভয়

১৬

নগরায়ণের চাপ, পাল্টে যাচ্ছে খাদ্যাভ্যাস

১৭

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর / শোক, স্মৃতি আর বিচার পাওয়ার আকুতিতে কাটল বিষাদময় দিন

১৮

স্পেনের বিশ্বজয়, মেসির বিষাদ / ১৬ বছর পর আবার বিশ্বসেরা লা রোখারা

১৯

স্থানীয় সরকার নির্বাচন / পরিস্থিতি খারাপ হলে মাঠে থাকবে সেনাবাহিনী, বিধিমালা সংশোধনের উদ্যোগ ইসির

২০