ঢাকা মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০২:৩০ পিএম
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির (আরটিএ) বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে জনস্বার্থে একটি রিট দায়ের করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) আইনজীবী সুবীর নন্দী দাস তাঁর ক্লায়েন্ট মোহাম্মদ মাইদুল ইসলাম পলকের পক্ষে এই রিট আদালতে উপস্থাপন করেন। রিটে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, চুক্তিটি স্পষ্টতই অযৌক্তিক ও কাঠামোগতভাবে অসম। এটি শুধু বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থীই নয়, বরং সাধারণ মানুষের জন্যও হুমকিস্বরূপ বলে দাবি করা হয়েছে। পিটিশনে বৃহত্তর জনস্বার্থ রক্ষায় বিচারিক হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আবেদনকারীর অভিযোগ, চুক্তি আলোচনা ও সম্পাদনের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় ব্যর্থ হয়েছে।

আইনজীবী সুবীর নন্দী দাস জানান, এই চুক্তি বাংলাদেশের ওপর অসম দায়বদ্ধতা চাপিয়ে দিয়েছে। এর ফলে প্রতিকূল শুল্কব্যবস্থা, নিয়ন্ত্রক সংস্থার স্বায়ত্তশাসন হ্রাস এবং দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশগত সুরক্ষার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক চুক্তি সম্পাদনে যে প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক, তা এ ক্ষেত্রে যথাযথভাবে মানা হয়নি। ফলে চুক্তিটির সাংবিধানিক বৈধতাও প্রশ্নের মুখে পড়েছে।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনজীবী দাস।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন

৭ জুন ১৯৭১: বিশ্বমঞ্চে কূটনৈতিক তৎপরতা ও অবরুদ্ধ বাংলায় প্রতিরোধ

৬ জুন ১৯৭১: অসাম্প্রদায়িকতার ডাক, রাজনৈতিক সমাধানের ৪ শর্ত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর অতিরিক্ত মার্কিন শুল্ক, কোন দেশে কত?

বাড়ল বিদ্যুতের দাম, মূল্যস্ফীতির আগুনে নতুন চাপ

নাটোরের ছাতনী গণহত্যা

৪ জুন ১৯৭১: ছাতনীতে নারকীয় হত্যাযজ্ঞ, আন্তর্জাতিক চাপ ও রণাঙ্গনে প্রতিরোধ

৩ জুন ১৯৭১: জাতিসংঘে তোলপাড়, বিশ্ব জনমত গঠন ও রণাঙ্গনের রক্তক্ষয়ী সংঘাত

তোফায়েল আহমেদ / বর্ণাঢ্য রাজনীতির এক ফিনিক্স পাখি

উনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ আর নেই

১০

১ জুন ১৯৭১: নগরকান্দা গণহত্যা, রণাঙ্গনে বিজয় ও বিশ্ব কূটনীতির নতুন মোড়

১১

৩১ মে ১৯৭১: ‘সমঝোতার সুযোগ নেই’, বিশ্ব রাজনীতির সমীকরণ ও রণাঙ্গনের খণ্ডচিত্র

১২

৩০ মে ১৯৭১: রক্তক্ষয়ী গণহত্যা, রণাঙ্গনের প্রতিরোধ ও বিশ্ব কূটনৈতিক অঙ্গন

১৩

রক্তস্নাত বুরুঙ্গা গণহত্যা (সিলেট)

১৪

২৬ মে ১৯৭১: রক্তক্ষয়ী গণহত্যা, প্রতিরোধ ও বিশ্ব রাজনীতির অঙ্গন

১৫

ভীমনালী গণহত্যা: যে নির্মম ট্র্যাজেডি আজও এক উপেক্ষিত

১৬

২২ মে ১৯৭১: গণহত্যা, প্রতিরোধ ও আন্তর্জাতিক কূটনীতি

১৭

১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার: কার ইশারায় ঢুকছে মাদক?

১৮

হত্যা মামলায় রক্তাক্ত সাংবাদিকতা

১৯

১৮ মে ১৯৭১: পাকিস্তানের অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের তীব্র প্রতিবাদ ও কূটনৈতিক যুদ্ধ

২০