ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

নতুন সরকারের আড়াই মাসে ১ হাজার ১৩০টি হত্যা-ধর্ষণ মামলা

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পিএম
নতুন সরকারের আড়াই মাসে ১ হাজার ১৩০টি হত্যা-ধর্ষণ মামলা

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের আড়াই মাসে সারা দেশে ৪৬৪টি হত্যা এবং ৬৬৬টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হলে স্বরাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কিত লিখিত উত্তর প্রদান করেন। কুমিল্লার ৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, এই সময়ের মধ্যে মোট ১ হাজার ১৩৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলার ৬০৪ জন এবং ধর্ষণ মামলার ৫৩০ জন আসামি রয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যা মামলার ১১ জন এবং ধর্ষণ মামলার ৭১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন বলে মন্ত্রী জানান।

গত ১৭ ফেব্রুয়ারি বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও গুরুতর অপরাধের চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “হত্যা ও ধর্ষণের মতো স্পর্শকাতর অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ আইনি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। দায়ী আসামিদের কঠোর সাজা নিশ্চিত করার লক্ষ্যে মামলাগুলো অত্যন্ত নিবিড় ও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংগৃহীত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মামলার দ্রুত অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো আসামি যেন ছাড় না পায়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি সংসদে উল্লেখ করেন।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরখানে খ্রিষ্টান পরিবারের জমি দখল ও হুমকির অভিযোগ

১

‘অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে’

২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

৩

শহীদ তাজুলের স্মৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্ম

৪

ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারে আখতার হুসেনকে শেষবিদায়

৫

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

৬

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

৭

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৮

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৯

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

১০

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

১১

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

১২

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

১৩

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

১৪

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১৫

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১৬

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১৭

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৮

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৯

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

২০