ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

প্রিয়ভূমি ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পিএম
জ্বালানি তেল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। ফলে তেলের দামে গত তিন বছরের মধ্যে মাসিকিভিত্তিতে সবচেয়ে বড় পতন হয়েছে। মূলত বাণিজ্যযুদ্ধের কারণে তেলের চাহিদা কমার ইঙ্গিত রয়েছে। তাই এক্ষেত্রে পতন অব্যাহত রয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ কমে ৬৩ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম (ডব্লিউটিআই) ৭৯ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ৫৯ দশমিক ৬৩ ডলার হয়েছে।

এই মাসে এখন পর্যন্ত ব্রেন্ট ও ডব্লিউটিআই যথাক্রমে ১৫ ও ১৭ শতাংশ কমেছে, যা ২০২১ সালের নভেম্বরের পর থেকে সবচেয়ে বড় পতন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব ধরনের আমদানির ওপর শুল্ক ঘোষণার পর উভয় বেঞ্চমার্কের দাম কমে যায়। এরপর চীন পাল্টা শুল্ক আরোপ করলে তেলের দাম কমে চার বছরের মধ্যে সর্বনিম্নে নেমে আসে।

রয়টার্সের এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের শুল্ক আরোপের ফলে এই বছর বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা রয়েছে। অন্য এক জরিপে দেখা গেছে, এপ্রিল মাসে চীনের কারখানার কার্যক্রম ১৬ মাসের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে সংকুচিত হয়েছে।

এএনজেড ব্যাংকের সিনিয়র পণ্য কৌশলবিদ ড্যানিয়েল হাইন্স বলেছেন, বাণিজ্য যুদ্ধের মধ্যে চাহিদা নিয়ে উদ্বেগ বিনিয়োগকারীদের মনোভাবের ওপর প্রভাব ফেলেছে।

অন্যদিকে শুল্ক নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে এপ্রিল মাসে মার্কিন ভোক্তাদের আস্থা প্রায় পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

১

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

২

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৩

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৪

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

৫

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

৬

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

৭

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

৮

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

৯

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১০

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১১

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১২

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৩

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৪

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৫

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

১৬

যেভাবে সমন্বিত ডিজিটাল-রাজনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয়েছিল ‘গুমচর’

১৭

শাহজালাল বিমানবন্দরের সামনে প্রবাসীর ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

১৮

এনবিআরে বড় রদবদল: একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

১৯

প্রণোদনার দ্বিতীয় ধাপ: ৪১ হাজার কোটি টাকার ঋণে আরও ১০ ব্যাংকের চুক্তি

২০