ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

বিজিএমইএ নির্বাচনে ৩৫ পরিচালক পদে লড়বেন ৯৩ প্রার্থী

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পিএম
বিজিএমইএ

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের ৩৫টি পরিচালক পদের জন্য ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে মোট ৯৩ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ মে, দুই অঞ্চলে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ৬ মে পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৮ মে। তবে এখনো ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়নি। স্বচ্ছতার স্বার্থে বিজিএমইএর নিজস্ব ভবনের বাইরে নিরপেক্ষ কোনো ভেন্যুতে ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

নির্বাচিত ৩৫ জন পরিচালক ১১ জুন ভোটের মাধ্যমে একজন সভাপতি ও সাতজন সহ-সভাপতি নির্বাচন করবেন। গতকাল শনিবার নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয়।

জানা গেছে, বিজিএমইএ নির্বাচনে সাধারণত দুটি প্যানেল ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ প্রতিদ্বন্দ্বিতা করে। এবারের নির্বাচনেও দুই পক্ষ থেকে প্যানেল লিডারের নাম ঘোষণা করা হয়েছে। ফোরামের প্যানেল লিডার নির্বাচিত হয়েছেন সংগঠনের সাবেক সহ-সভাপতি ও রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। সম্মিলিত পরিষদের প্যানেল লিডার হয়েছেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম।

এবারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। বোর্ডের অন্য দুই সদস্য হলেন ল ফার্ম সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা অংশীদার ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আশরাফ আহমেদ।

এছাড়া নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুরকে। আপিল বোর্ডের সদস্য হয়েছেন বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রুপালী হক চৌধুরী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ.এন.এম. কুদরত-ই-খুদা।

উল্লেখ্য, গত বছরের ৬ মার্চ অনুষ্ঠিত বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল। সে সময় প্যানেল লিডার এস এম মান্নান কচি সভাপতি নির্বাচিত হন। তবে ওই নির্বাচনে ভোটারের যোগ্যতা নিয়ে ফোরাম আপত্তি তোলে। আর গতবছর রাজনৈতিক পরিবর্তনের পর ৫ আগস্ট ফোরাম পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি জানায়। পরে সমঝোতার অংশ হিসেবে সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামকে সভাপতি করা হলেও ফোরামের আপত্তি অব্যাহত থাকায় প্রশাসক নিয়োগ দিয়ে পর্ষদ ভেঙে দেওয়া হয়।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

১

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

২

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৩

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৪

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

৫

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

৬

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

৭

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

৮

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

৯

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১০

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১১

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১২

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৩

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৪

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৫

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

১৬

যেভাবে সমন্বিত ডিজিটাল-রাজনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয়েছিল ‘গুমচর’

১৭

শাহজালাল বিমানবন্দরের সামনে প্রবাসীর ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

১৮

এনবিআরে বড় রদবদল: একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

১৯

প্রণোদনার দ্বিতীয় ধাপ: ৪১ হাজার কোটি টাকার ঋণে আরও ১০ ব্যাংকের চুক্তি

২০