ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

ক্যালিফোর্নিয়ার অর্থনীতি এখন জাপানের চেয়েও বড়

প্রিয়ভূমি ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পিএম
ক্যালিফোর্নিয়া

এতদিন জাপান ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। কিন্তু জাপান সেই মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য, ক্যালিফোর্নিয়ার কাছে। এই অঙ্গরাজ্য এখন বিশ্বের চতুর্থ অর্থনীতি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ইকোনমিক অ্যানালিসিসের তথ্যের বরাত দিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানিয়েছেন, ২০২৪ সালে এই অঙ্গরাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ দশমিক ১ ট্রিলিয়ন (৪১ লাখ কোটি) ডলার ছুঁয়েছে। জাপানের জিডিপি ৪ দশমিক শূন্য ১ ট্রিলিয়ন (৪০ লাখ ১০ হাজার) ডলার। সামগ্রিকভাবে এখন অর্থনীতির আকারে ক্যালিফোর্নিয়ার আগে রয়েছে জার্মানি (তৃতীয়), চীন (দ্বিতীয়) ও যুক্তরাষ্ট্র (প্রথম)।

নতুন এ তথ্য এমন সময় এল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনসহ বাণিজ্য অংশীদারদের সঙ্গে বাণিজ্যযুদ্ধে নেমেছেন। তাঁর পাল্টা শুল্কারোপের ঘোষণায় এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বের অর্থনীতি টালমাটাল পরিস্থিতিতে পড়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর ডেমাক্র্যাট নেতা গ্যাভিন নিউসম নিজের অঙ্গরাজ্যের অর্থনীতি বাঁচাতে এরই মধ্যে ট্রাম্পের পাল্টা শুল্কারোপের বিরুদ্ধে আদালতেও গেছেন।

যুক্তরাষ্ট্রের কৃষি ও উৎপাদনের বড় একটি অংশ আসে ক্যালিফোর্নিয়া থেকে। পাশাপাশি এই অঙ্গরাজ্যেই শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর অবস্থিত। এ ছাড়া ক্যালিফোর্নিয়া বিশ্বের বিনোদন শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত, যুক্তরাষ্ট্রের বড় দুটি সমুদ্রবন্দরও এখানে।

আইএমএফ এবং ব্যুরো অব ইকোনমিক অ্যানালিসিসের তথ্য বলছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হলো যুক্তরাষ্ট্র (২৯ দশমিক ১৮ ট্রিলিয়ন ডলার)। এরপরই চীনের অবস্থান, যার অর্থনীতির আকার ১৮ দশমিক ৭৪ ট্রিলিয়ন ডলার। আর তৃতীয় অবস্থানে থাকা জার্মানির অর্থনীতির আকার ৪ দশমিক ৬৫ ট্রিলিয়ন ডলার। সংস্থা দুটির তথ্য বলছে, ক্যালিফোর্নিয়ার আগে থাকা তিন দেশের তুলনায় এই অঙ্গরাজ্যের প্রবৃদ্ধির হার বেশি।

এদিকে জাপানের অর্থনীতি বেশ কয়েক বছর ধরেই চাপে রয়েছে। এর অন্যতম কারণ, ক্রমাগত জনসংখ্যা কমে যাওয়া এবং বয়োবৃদ্ধ জনগোষ্ঠীর আকার বৃদ্ধি। ফলে দেশটিতে কর্মজীবী মানুষের সংখ্যা কমে যাচ্ছে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

১

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

২

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৩

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৪

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

৫

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

৬

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

৭

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

৮

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

৯

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১০

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১১

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১২

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৩

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৪

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৫

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

১৬

যেভাবে সমন্বিত ডিজিটাল-রাজনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয়েছিল ‘গুমচর’

১৭

শাহজালাল বিমানবন্দরের সামনে প্রবাসীর ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

১৮

এনবিআরে বড় রদবদল: একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

১৯

প্রণোদনার দ্বিতীয় ধাপ: ৪১ হাজার কোটি টাকার ঋণে আরও ১০ ব্যাংকের চুক্তি

২০