ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

প্রণোদনার দ্বিতীয় ধাপ: ৪১ হাজার কোটি টাকার ঋণে আরও ১০ ব্যাংকের চুক্তি

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৬:৩৭ পিএম
প্রণোদনার দ্বিতীয় ধাপ: ৪১ হাজার কোটি টাকার ঋণে আরও ১০ ব্যাংকের চুক্তি

দেশের সার্বিক অর্থনীতিতে গতি ফেরানো, শিল্প উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঘোষিত প্রণোদনা প্যাকেজের দ্বিতীয় ধাপে আরও ১০টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি সই করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার বিশেষ ফান্ড থেকে স্বল্প সুদে প্রাক-অর্থায়ন ও পুনরর্থায়ন সুবিধা দেওয়ার প্রক্রিয়ায় মোট ১৭টি ব্যাংক যুক্ত হলো।

সম্প্রতি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়।

দ্বিতীয় ধাপে চুক্তি সই করা ১০টি ব্যাংক হলো—

  • ১. অগ্রণী ব্যাংক
  • ২. রূপালী ব্যাংক
  • ৩. যমুনা ব্যাংক
  • ৪. মার্কেন্টাইল ব্যাংক
  • ৫. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
  • ৬. এনসিসি ব্যাংক
  • ৭. প্রাইম ব্যাংক
  • ৮. সাউথইস্ট ব্যাংক
  • ৯. ট্রাস্ট ব্যাংক
  • ১০. উত্তরা ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের পক্ষে রিচার্জ ও ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্টের পরিচালক মো. আবদুল মান্নান এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট প্রথম ধাপে দেশের ৭টি ব্যাংকের (সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক) সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছিল।

৬০ হাজার কোটি টাকার সমন্বিত প্রণোদনা তহবিলের রূপরেখা

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের তারল্য ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে ৬০ হাজার কোটি টাকার সমন্বিত অর্থায়ন প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজের মূল লক্ষ্য হলো তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্যকে প্রাক-অর্থায়নের মাধ্যমে উৎপাদনশীল ও অগ্রাধিকার খাতে সাশ্রয়ী ঋণে রূপান্তরিত করা।

তহবিলের ৬০ হাজার কোটি টাকার মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে ৪১ হাজার কোটি টাকা নিচের ৫টি গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারভিত্তিক খাতে বিতরণ করা হবে:

  • বন্ধ শিল্প ও সেবা খাত সহায়তায় প্রাক-অর্থায়ন স্কিম: ২০,০০০ কোটি টাকা
  • খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পল্লী কর্মসংস্থান: ১০,০০০ কোটি টাকা
  • সিএমএসএমই (CMSME) খাতে চলতি মূলধন পুনরর্থায়ন: ৫,০০০ কোটি টাকা
  • উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র (কৃষি হাব) গঠন: ৩,০০০ কোটি টাকা
  • রপ্তানি বহুমুখীকরণ খাতের পুনরর্থায়ন: ৩,০০০ কোটি টাকা

তহবিলের অবশিষ্ট ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ১০টি বিশেষ কর্মসূচির আওতায় অর্থায়ন করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ বলেন, “বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্যকে যদি সঠিক উপায়ে দেশের উৎপাদনশীল ও অগ্রাধিকার খাতগুলোতে সাশ্রয়ী মূল্যে পরিচালিত করা যায়, তবে এটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে বড় ভূমিকা রাখবে।” তিনি ব্যাংকগুলোকে এই বিশেষ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সারোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. এনামুল করিম খান ও মো. আবুল বাসারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরখানে খ্রিষ্টান পরিবারের জমি দখল ও হুমকির অভিযোগ

১

‘অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে’

২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

৩

শহীদ তাজুলের স্মৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্ম

৪

ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারে আখতার হুসেনকে শেষবিদায়

৫

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

৬

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

৭

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৮

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৯

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

১০

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

১১

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

১২

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

১৩

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

১৪

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১৫

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১৬

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১৭

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৮

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৯

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

২০