ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

নিভিয়ে দেয়া হয়েছে ‘শিখা অনির্বাণ’

নিভিয়ে দেয়া হয়েছে ‘শিখা অনির্বাণ’

ঢাকা সেনানিবাসে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতিস্মারক ‘শিখা অনির্বাণ’ নিভিয়ে ফেলা হয়েছে। সেনাসূত্র বলছে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারের সাশ্রয়ী নীতির অংশ হিসেবে গত ২ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হওয়ার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা এবং এর ফলে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ সরকার দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বেশ কিছু বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ২ মে থেকে শিখা অনির্বাণ অবিরামভাবে জ্বালিয়ে রাখার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নতুন এই নীতিমালা অনুযায়ী, জাতীয় দিবসসমূহ, রাষ্ট্রীয় বা সামরিক আনুষ্ঠানিকতা এবং স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মতো বিশেষ আয়োজনগুলোর সময়ই কেবল শিখা অনির্বাণ পূর্ণরূপে প্রজ্বলিত করা হবে। অন্যান্য সময়ে সরকারের জ্বালানি সংরক্ষণ নির্দেশনার সাথে সংগতি রেখে এটি বন্ধ রাখা হচ্ছে।

তদারককারীরা বলেন, ওই এলাকায় গ্যাসের চাপ কমে গেলে মাঝেমধ্যে অগ্নিশিখাটি একটু ছোট হয়ে যায়। তবে এর বাইরে বড় কোনো সমস্যা নেই।

আগের মতো শিখা অনির্বাণ জ্বালানো হবে কিনা– এমন প্রশ্নে একই সূত্র জানায়, পুনরায় অবিরাম চালু রাখার কোনো সিদ্ধান্ত তারা এখনও পাননি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া আলোচনার পরিপ্রেক্ষিতে আইএসপিআর স্পষ্ট করেছে যে, এই সাশ্রয়ী পদক্ষেপের কারণে শিখা অনির্বাণের ঐতিহাসিক গুরুত্ব কিংবা এর প্রতীকী মূল্য কোনোভাবেই ক্ষুণ্ন হয় না। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মুক্তিযুদ্ধের চেতনার প্রধান বাহক ও অভিভাবক হিসেবে কাজ করে আসছে এবং শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি তাদের চিরন্তন শ্রদ্ধা ও পবিত্র দায়িত্ববোধ অটুট রয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীরত্ব, অদম্য সাহস এবং বীর শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক হিসেবে ঢাকা সেনানিবাসে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। ১৯৭৭ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। তখন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম স্মারক হিসেবে এই শিখাটি অনির্বাণ বা অবিরাম জ্বলছিল। বৈশ্বিক বাস্তবতায় দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর এই প্রথম এর প্রজ্বলন প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনা হলো।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

যেভাবে সমন্বিত ডিজিটাল-রাজনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয়েছিল ‘গুমচর’

শাহজালাল বিমানবন্দরের সামনে প্রবাসীর ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

১০

এনবিআরে বড় রদবদল: একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

১১

প্রণোদনার দ্বিতীয় ধাপ: ৪১ হাজার কোটি টাকার ঋণে আরও ১০ ব্যাংকের চুক্তি

১২

প্রস্তাবিত নতুন পে স্কেল: কোন গ্রেডে কত বেতনের প্রস্তাব?

১৩

বিশ্বব্যাংকের সতর্কবার্তা / বাংলাদেশে চাকরি হারাবে ছয় লাখ মানুষ, বাড়বে দারিদ্র্য

১৪

গাজীপুরে নিখোঁজের পরদিন ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল শিশুর মরদেহ

১৫

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার করুণ মৃত্যু

১৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৬২৬, নিখোঁজ আড়াই হাজার

১৭

রঙ-তুলিতে সম্প্রীতি ও স্বাধীনতার গল্প, পুরস্কার পেল ১২ শিশু-কিশোর

১৮

রংপুরে ৪ খুনের বিচার দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন, ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিতণ্ডা

১৯

৪৭৬ বিদেশি সহ নিখোঁজ দেড় হাজার / নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধস ও ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০

২০