ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

একের পর এক ‘মিথ্যা’ মামলা, আদালতে ক্ষোভ প্রকাশ করলেন মিষ্টি সুবাস

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৪:২১ পিএম
একের পর এক ‘মিথ্যা’ মামলা, আদালতে ক্ষোভ প্রকাশ করলেন মিষ্টি সুবাস

“বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলাই কি আমার অপরাধ? যদি তাই হয়, তবে আমি এই অপরাধে বারবার অপরাধী হতে রাজি।” ঢাকার একটি আদালতে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে এভাবেই নিজের ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেন মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাস।

জুলাই আন্দোলনের সময়কার এক হত্যাচেষ্টা মামলায় রোববার (২৮ জুন) তাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত এই নির্দেশ দেন।

জামিন হলেই নতুন মামলা, নেপথ্যে কী?

আদালত সূত্রে জানা যায়, আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গত ২৪ জুন মিষ্টি সুবাসকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে আসামির উপস্থিতিতে আজ শুনানির দিন ধার্য ছিল।

শুনানিতে রাষ্ট্রপক্ষে এসআই বিশ্বজিৎ দেবনাথ মিষ্টি সুবাসকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী এর তীব্র বিরোধিতা করে বলেন:

“গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হন মিষ্টি সুবাস। এরপর তাকে দুটি ভিন্ন মামলায় জড়ানো হয়। আইনি লড়াইয়ের পর সেই দুই মামলায় তিনি জামিনও পান। গত ২৩ জুন তার জামিননামা হাজতখানায় পৌঁছানোর পরদিনই, অর্থাৎ ২৪ জুন সুনির্দিষ্ট কোনো তথ্য ছাড়াই তাকে এই নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। তিনি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নন।”

আমি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গিয়েছিলাম। কিন্তু এখন দেখছি, কথা বললেই আমার জামিন আটকে দেওয়া হচ্ছে | মিষ্টি সুবাস | ছবি: কালের কষ্ঠের সৌজন্যে

‘কথা বললেই আটকে যাচ্ছে জামিন’

শুনানির একপর্যায়ে আদালতের অনুমতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন মিষ্টি সুবাস। নিজেকে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতনি হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, “আমি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গিয়েছিলাম। কিন্তু এখন দেখছি, কথা বললেই আমার জামিন আটকে দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “গত বছরের ৫ আগস্টের আগে আমি রাজনীতি বা দেশ নিয়ে কোনো কথা বলতাম না। কিন্তু ৫ আগস্টের পর যখন দেখলাম মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে নানামুখী কথাবার্তা হচ্ছে, তখন থেকে আমি সত্যের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করি। এটাই যদি আমার অপরাধ হয়, তবে আমি এই অপরাধ বারবার করতে চাই।” এসময় নিজের একটি ছোট শিশু সন্তান রয়েছে উল্লেখ করে আদালতের কাছে মানবিক বিবেচনার আর্জিও জানান এই মডেল। তবে শুনানি শেষে আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রিজন ভ্যানে ওঠার আগে আকুতি

আদালতের প্রক্রিয়া শেষ করে কারাগারে নিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন মিষ্টি সুবাস। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন:

“আমার বিরুদ্ধে একের পর এক সম্পূর্ণ মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।”

“আমি আর কোনো কথা বলব না। কথা বললেই আমাকে বারবার এভাবে আটকে দেওয়া হচ্ছে।”

“আমি জানি না আমার আসল অপরাধটা কী? আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, এটাই কি আমার সবচেয়ে বড় অপরাধ?”

মামলার পটভূমি

আদালত নথিপত্র থেকে জানা যায়, গত বছরের ৮ আগস্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় জুলাই আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হন শাকিল বাবু নামের এক যুবক। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি ২৫ আগস্ট আশুলিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলাতেই এবার গ্রেপ্তার দেখানো হলো মডেল মিষ্টি সুবাসকে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

যেভাবে সমন্বিত ডিজিটাল-রাজনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয়েছিল ‘গুমচর’

শাহজালাল বিমানবন্দরের সামনে প্রবাসীর ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

১০

এনবিআরে বড় রদবদল: একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

১১

প্রণোদনার দ্বিতীয় ধাপ: ৪১ হাজার কোটি টাকার ঋণে আরও ১০ ব্যাংকের চুক্তি

১২

প্রস্তাবিত নতুন পে স্কেল: কোন গ্রেডে কত বেতনের প্রস্তাব?

১৩

বিশ্বব্যাংকের সতর্কবার্তা / বাংলাদেশে চাকরি হারাবে ছয় লাখ মানুষ, বাড়বে দারিদ্র্য

১৪

গাজীপুরে নিখোঁজের পরদিন ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল শিশুর মরদেহ

১৫

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার করুণ মৃত্যু

১৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৬২৬, নিখোঁজ আড়াই হাজার

১৭

রঙ-তুলিতে সম্প্রীতি ও স্বাধীনতার গল্প, পুরস্কার পেল ১২ শিশু-কিশোর

১৮

রংপুরে ৪ খুনের বিচার দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন, ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিতণ্ডা

১৯

৪৭৬ বিদেশি সহ নিখোঁজ দেড় হাজার / নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধস ও ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০

২০