

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে মোট ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মোট খরচের মধ্যে সরকার নিজস্ব অর্থায়ন থেকে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা সংস্থান করা হবে। অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে ৬টি নতুন এবং ৪টি সংশোধিত।
১৯ আগস্ট (বুধবার) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান। সভায় উন্নয়ন ও সংস্কারের পাঁচ বছরের কৌশলপত্রের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
পর্যালোচনার জন্য ফেরত ২ প্রকল্প
আজকের সভায় প্রায় ২,০২৫ কোটি টাকা ব্যয়ের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন না দিয়ে অধিকতর পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে:
প্রকল্প দুটি ফেরত পাঠানোর কারণ ব্যাখ্যা করে সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় চারটি অয়েল ট্যাংকার কেনার বিষয়ে সমঝোতা হয়েছে। তাই প্রস্তাবিত প্রকল্পের সঙ্গে কোনো দ্বৈততা সৃষ্টি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে এটি পর্যালোচনায় পাঠানো হয়েছে। এছাড়া, কেবল তুরাগ নদ রক্ষার বদলে তুরাগ থেকে বুড়িগঙ্গা পর্যন্ত আরও বিস্তৃত পরিসরে একটি সমন্বিত প্রকল্প গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে।
অনুমোদিত ১০টি প্রকল্পের তালিকা
একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো:
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন