ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

রাজধানীতে চালু ‘পিংক বাস’, কি বলছে সাধারণ জনগণ

প্রিয়ভূমি প্রতিবেদক
১৯ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম
১৯ আগস্ট ২০২৬, ০৪:২৫ পিএম
রাজধানীতে চালু ‘পিংক বাস’, কি বলছে সাধারণ জনগণ

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা যুক্ত করে ১০টি নির্দিষ্ট রুটে চালু করা হয়েছে বিশেষ ‘পিংক বাস’। প্রাথমিক পর্যায়ে ১০টি বাস নিয়ে এই সেবা শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলাচলকারী এসব বাসের চালক ও কন্ডাক্টর উভয়ই নারী। ঢাকার পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামেও দুটি করে পিংক বাস চলবে।

রাজধানীর গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা, কর্মস্থল ও পরিবহনকেন্দ্রগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করতে এই রুটগুলো নির্ধারণ করা হয়েছে।

পিংক বাসের নির্ধারিত ১০টি রুট

  • ১. নতুন বাজার (কোকাকোলা) – মতিঝিল: কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্যবাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান ও মতিঝিল।
  • ২. তালতলা – মতিঝিল: তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয়।
  • ৩. ডেমরা স্টাফ কোয়ার্টার – জিপিও: ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড় (সায়েদাবাদ), ওয়ারী (বলধা গার্ডেন), গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন।
  • ৪. মিরপুর ১০ – মতিঝিল: মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন ও মতিঝিল।
  • ৫. মিরপুর – মতিঝিল: মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিল।
  • ৬. মিরপুর ১২ – মতিঝিল: মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল।
  • ৭. নারায়ণগঞ্জ – ঢাকা: চাষাঢ়া, শিবু মার্কেট, স্টেডিয়াম, জালকুড়ি, ভূঁইঘর, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি, গুলিস্তান ও মতিঝিল।
  • ৮. মোহাম্মদপুর – মতিঝিল: মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন, মতিঝিল ও কমলাপুর।
  • ৯. আব্দুল্লাহপুর – মতিঝিল: আব্দুল্লাহপুর, আজমপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল।
  • ১০. গাজীপুর – বিমানবন্দর: গাজীপুর শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর, আজমপুর ও বিমানবন্দর।

যাত্রীদের মতামত ও আশঙ্কার চিত্র

পিংক বাস চালুর উদ্যোগকে সাধারণ নারী যাত্রীরা সাধুবাদ জানিয়েছেন। অনেকে প্রথম দিনে বাসটিতে চড়তে না পেরে দুঃখ প্রকাশ করলেও আশা করছেন, এর মাধ্যমে সাধারণ বাসে পুরুষ যাত্রী, কন্ডাক্টর ও চালকদের দ্বারা নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ও হেনস্তার যে শিকার হতে হতো, তা বন্ধ হবে।

তবে এই উদ্যোগ নিয়ে কিছু আশঙ্কাও প্রকাশ করেছেন অনেক নারী। তারা জানান, যেসব রাস্তায় পিংক বাস নেই, সেসব রাস্তায় সাধারণ লোকাল বাসেই তাদের যাতায়াত করতে হবে। এছাড়াও তারা বলেন, পিংক বাস চালু হওয়ায় সাধারণ লোকাল বাসে পুরুষ যাত্রীরা নারীদের উঠতে বাধা দিতে পারে—এমন আশঙ্কা রয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, রাজধানীর একটি সাধারণ লোকাল বাসে পুরুষ যাত্রীদের উঠতে দিলেও বাসের কন্ডাক্টর দুজন নারী যাত্রীকে ধাক্কা দিয়ে বাসে উঠতে বাধা দেন। ফলে নতুন সার্ভিস চালুর পাশাপাশি সাধারণ গণপরিবহনে নারীদের যাতায়াতের সুব্যবস্থা রাখার বিষয়েও তাগিদ দিয়েছেন সাধারণ যাত্রীরা।

প্রিয়ভূমি.কম/সাসা/এসএ.

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে চালু ‘পিংক বাস’, কি বলছে সাধারণ জনগণ

কঙ্গোয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা, মৃত্যু বেড়ে ২,৩২৫

অপারেশন জ্যাকপটের বীর জলযোদ্ধাদের স্মরণে রাজধানীতে বিশেষ অনুষ্ঠান

জেএমবি’র ভয়াল সিরিজ বোমা হামলার ২১ বছর

২৬ দিন ধরে বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র

ওষুধে কর: মওকুফে স্বস্তি, নাকি নতুন ঝুঁকির শঙ্কা?

১৫ আগস্ট ২০২৬: ইতিহাস, বর্তমান ও করণীয়

‘অপারেশন জ্যাকপট’-এ মোংলা সমুদ্রবন্দর গুঁড়িয়ে দেওয়ার প্রলয়ংকরী ইতিহাস

চট্টগ্রাম বন্দরের দুর্ধর্ষ নৌ কমান্ডো ডা. মোহাম্মদ শাহ আলম বীর উত্তম

চট্টগ্রাম বন্দরে ‘অপারেশন জ্যাকপট’-এর নায়ক আবদুল ওয়াহেদ চৌধুরী বীর উত্তম, বীর বিক্রম

১০

ইতিহাসের পাতায় এক বীরের পদচ্ছাপ / নৌ-কমান্ডো এনামুল হক ও অপারেশন জ্যাকপট

১১

দুর্ধর্ষ সাঁতারু মুক্তিবাহিনীর অজানা বীরত্বগাথা

১২

শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন ও মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়ে একমত যুক্তরাষ্ট্র ও ভারত

১৩

ফ্রান্স থেকে বাংলাদেশ / প্রিয়ভূমি’র টানে ৮ নৌসেনার দুঃসাহসিক পলায়ন

১৪

ছিনতাইকারীদের ধাক্কা, সড়কে পড়ে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত

১৫

৫ বছরে ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার আশ্বাস অ্যামচেমের

১৬

২৭ আগস্ট বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

১৭

গ্যাস-কয়লা সংকটে বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র / ৩,৭৫৭ মেগাওয়াট লোডশেডিংয়ে কাবু দেশ

১৮

সিরিয়ায় ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

১৯

ব্যাংকের পরিচালনা পর্ষদের দুই বছরের সীমা তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক

২০