ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

জঙ্গি সংগঠনগুলোর ন্যারেটিভ ও বাংলাদেশের ভবিষ্যৎ

মুনীর হাজারী
৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম
৩০ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম
জঙ্গি সংগঠনগুলোর ন্যারেটিভ ও বাংলাদেশের ভবিষ্যৎ

ইউনুস যে দেশটার কোন্ জায়গায় রাখা যাইতেছে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আবদুল্লাহ মায়মুন নামে সম্প্রতি একজনের জামিন হয়েছে। তার সাথে আমার মজার কিছু স্মৃতি আছে। প্রথম তার সাথে সাক্ষাৎ হয়েছিল মুফতি হারুন ইজহারের ওখানে, পরে সাক্ষাৎ হয় কাশিমপুর কারাগারে। একই বিল্ডিংয়ে, পাশের সেলেই ছিল।

প্রথম দিন সাক্ষাতে হালপুরসির পরপরই আমাকে তার সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া’য় যোগদানের দাওয়াত দেয় এবং তাদের ব্লকে মাঝে মাঝে দরস দেয়ার অনুরোধ করে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করি, ‘আপনাকে আমি চিনতাম আল-কায়েদার দাঈ হিসেবে, শারকিয়ায় কীভাবে যোগ দিলেন, বা কেন যোগ দিলেন?’ ২০১৪-২০১৫ সালের দিকে সে পুরোপুরি আল-কায়েদা এক্টিভিস্ট ছিল। ‘হানীন ইলদারম’ নামে লেখালেখি করতো। আল-কায়েদার ফোরাম ‘দাওয়াহ ইলাল্লাহ’রও মেম্বার ছিল। তখন যারা অনলাইনে ছিলেন, তাদের মনে থাকার কথা। পরে কায়েদার কিছু দায়িত্বশীল মিলে শারকিয়া গঠন করে। মায়মুন সেখানে যোগ দেয়। সংযুক্ত ভিডিওটি পাহাড়ে তাদের গোপন প্রশিক্ষণকেন্দ্রের।

যাহোক, উনি আমাকে বললেন, ‘শারকিয়া মূলত আল-কায়েদারই একটা শাখা। তারা দাওয়াতি ফিল্ড তৈরি করে, আর আমরা সরাসরি আসকারি (সামরিক) ফিল্ড তৈরি করছি। আপাতত কুকিচিনের সাথে চুক্তিবদ্ধভাবে আমরা প্রশিক্ষণ নিচ্ছি।’ কায়েদার একজন ঊর্ধ্বতন দায়িত্বশীলও আমাকে এমনটাই বলেছিলেন।

যাহোক, এরপর আমি তাদের বাতিনি কার্যক্রম সম্পর্কে মৌলিক কিছু প্রশ্ন করেছিলাম, যার উত্তর সে দিতে পারেনি, বরং আমাকে ফিদেল কাস্ত্রোর জীবনীর আলোকে লেখা সাইফ আল-আদেল (কায়েদার একাংশের প্রধান) এর কিছু বই সাজেস্ট করেছিল। আমি বললাম, ‘আপনি আলেম মানুষ, আলেমদের বই সাজেস্ট করুন। ফিদেল কাস্ত্রো কিংবা মাও সে-তুং থেকে আমাকে জিহাদ শিখতে হবে না।’ তিনি কোনো উত্তর করেননি। এবং এরপর আর পারতপক্ষে আমার সামনেও পড়েননি।

সম্প্রতি এমন আরও বেশ কয়েকটি সংগঠনের ঊর্ধ্বতন বেশ কয়েকজন দায়িত্বশীলের জামিন হয়েছে। বলতে গেলে, শীর্ষ জঙ্গিদের তেমন কেউই এখন আর জেলে নেই। ফাঁসি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অল্প কয়েকজন ছাড়া সবাই-ই মোটামুটি কারামুক্ত। ‘দেশে কোনো জঙ্গি নাই, সবই সাজানো নাটক’—এই ন্যারেটিভ তৈরি করে, এর পক্ষে জনমত তৈরি করে, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে লবিং করে, গত দেড় বছরে এই কাজটা সম্পন্ন করেছে জঙ্গিরা। আমি বারবার বলছি, নির্বাচিত সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে এই ন্যারেটিভ ভাঙা এবং এদের মোকাবেলা করা। নির্বাচিত সরকার দূরদর্শিতার সাথে এই কাজটা করতে না পারলে পুরো দেশ তছনছ হয়ে যাবে। আরেকটা ১৭ আগস্ট হবে। বাংলাদেশকে বিশ্ব-দরবারে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে পারবে পতিত স্বৈরাচারীরা। আর এর দায়ভার আসবে পুরোপুরি জামায়াত বা বিএনপির ওপর। এবং এর মাধ্যমে আওয়ামী লীগ আবারও নিজেদেরকে প্রাসঙ্গিক করিয়া তুলবে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে’

১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

২

শহীদ তাজুলের স্মৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্ম

৩

ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারে আখতার হুসেনকে শেষবিদায়

৪

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

৫

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

৬

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৭

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৮

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

৯

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

১০

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

১১

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

১২

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

১৩

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১৪

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১৫

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১৬

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৭

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৮

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৯

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

২০