ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

উনুস সওদাগরের সালতামামি

দ্রোণাচার্য
৩০ এপ্রিল ২০২৬, ১১:২৪ পিএম
৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পিএম
উনুস সওদাগরের সালতামামি

হ্যালো হ্যালো হ্যালো,

উনুস তুমি কি শুনছো?

তোমার লাল টেলিফোন বাজছে না কেন আর,

চেলা-চামুণ্ডা হ্যালো হ্যালো করে

তুমি কি তবে গিয়েছো পগার পার?

হ্যালো হ্যালো হ্যালো,

হ্যালো,

বিশ্ববেহায়া ভিভিআইপি (স্বঘোষিত) কোথায় গেল?

নয়-ছয় করে নিজের আখের গুছিয়ে নিয়েছো তুমি,

বিনিময়ে শুধু ধ্বংস করেছো প্রিয় স্বদেশভূমি।

এখন তোমার বিরস বদন, ক্ষান্ত হয়েছে ফালতু বিদেশ সফর,

কপালে তোমার পড়েছে তিলক প্রতারক মীরজাফর!

হ্যালো হ্যালো হ্যালো,

তোমার শফিকের কী হাল হলো!

ডাস্টবিন শফিক নিয়মমাফিক গলাবাজি তার নেই;

তবে কি শফিক, না পেয়ে তৌফিক, হারিয়ে ফেলেছে খেই?

হ্যালো উনুস, হ্যালো হ্যালো হ্যালো,

অন্ধ অনুগত কিছু নারীদের বাসিয়াছো তুমি ভালো।

তবে দেখছো কি তুমি লাজুক লামিয়া লুকোয় আঁখির জল,

এনজিও রানী রেজওয়ানা দেখে সম্মুখে গ্যাঁড়াকল!

নূরজাহান দেখে জাহান্নামের সদর দরোজা খোলা,

মরুক শিশু ডুবুক দেশ, তবু নজর নিজের ঝোলা।

লামিয়াকে তুমি বানিয়েছো এক বেআইনি সচিব সিনিয়র,

আদপে ছিল নোটবই হাতে একান্ত সচিব জুনিয়র।

অসহায় আমলা দেখেছে হামলা, মামলায় মগের মুল্লুক,

জাহেলিয়াতের দোজখ বানায় জামাত আলী রিয়াজ উল্লুক!

হ্যালো হ্যালো হ্যালো,

উনুস তোমার রেজওয়ানা কোথায় গেল?

রেজওয়ানা এখন নালা-নর্দমায় কুড়ায় পলিব্যাগ,

নেকড়ে-স্বভাব পরিবেশবিদ ধরেন নতুন ভেক।

দিন গুনছে 'ফ্যাসিস্ট-ত্রাতা' হামিদ ফিরবে কবে,

বাচ্চালোক তালিয়া বাজাও; সার্কাস আরও কত যে দেখতে হবে!

হ্যালো উনুস, হ্যালো হ্যালো হ্যালো,

রজার খলিল প্রমোশন কেন পেল?

রজার খলিল খল-খলিল অন্য দেশের সেবাদাস,

খুঁটির জোরে চুক্তি করেন বাংলাদেশের সর্বনাশ!

হ্যালো হ্যালো হ্যালো,

তোমার ভিনদেশি ত্রাতারা কই গেল?

ত্রাতার বেশে ভাতার সাজে এনেছিলে তাদের দেশে,

লেজ গুটিয়ে সবাই দেখি দেশ ছাড়ছে শেষে।

বদ-বদিউল, বদ-শহিদুল, ফাজিল-ফায়েজ, গুপ্ত-ইমাম, নষ্ট-রিয়াজ আলী,

আরও আছে মিথ্যে আশার ইঁচড়ে-আশিক, গুনতে গেলে হবে হালি হালি।

যেমন আছে মাল কামানোর ভণ্ড-আসিফ, নাখালপাড়ার বাউন্ডেলে মাল-ফারুকী,

তারা এখন জাবর কাটে আস্তাকুঁড়ে জোটে যদি বাসি-পচা ঘাস বিচালি।

হ্যালো হ্যালো হ্যালো,

উনুস তুমি প্রমাণ করেছো ভালো:

উনুস মানে গঞ্জিকা টেনে গল্পদাদুর আসর,

উনুস মানে সঙ্গোপনে এনসিপি-জামাত বাসর।

উনুস মানে মীরজাফরের আসল বংশধর,

উনুস মানে পশ্চিমাদের একান্ত গুপ্তচর।

তবে তিন শূন্যের গপ্পো শুনতে জমবে না আর মেলা;

তামাম দুনিয়ার হয়েছে জানা উনুস মানে বাটপারি আর ধাপ্পাবাজির খেলা।

হ্যালো হ্যালো হ্যালো,

উনুস তোমার আকাশ হয়েছে কালো।

লাল ফোন তোমার বাজে না আর; বেজেছে বারোটা দেশটার,

তবুও তুমি মসনদে থাকার কম করো না চেষ্টার।

তুমি যদি থাকো বাংলাদেশটা খাদের কিনারে যায়,

তুমি না থাকলে বাংলাদেশ তার ঠিকানা খুঁজে পায়!

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

যেভাবে সমন্বিত ডিজিটাল-রাজনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয়েছিল ‘গুমচর’

শাহজালাল বিমানবন্দরের সামনে প্রবাসীর ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

১০

এনবিআরে বড় রদবদল: একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

১১

প্রণোদনার দ্বিতীয় ধাপ: ৪১ হাজার কোটি টাকার ঋণে আরও ১০ ব্যাংকের চুক্তি

১২

প্রস্তাবিত নতুন পে স্কেল: কোন গ্রেডে কত বেতনের প্রস্তাব?

১৩

বিশ্বব্যাংকের সতর্কবার্তা / বাংলাদেশে চাকরি হারাবে ছয় লাখ মানুষ, বাড়বে দারিদ্র্য

১৪

গাজীপুরে নিখোঁজের পরদিন ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল শিশুর মরদেহ

১৫

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার করুণ মৃত্যু

১৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৬২৬, নিখোঁজ আড়াই হাজার

১৭

রঙ-তুলিতে সম্প্রীতি ও স্বাধীনতার গল্প, পুরস্কার পেল ১২ শিশু-কিশোর

১৮

রংপুরে ৪ খুনের বিচার দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন, ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিতণ্ডা

১৯

৪৭৬ বিদেশি সহ নিখোঁজ দেড় হাজার / নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধস ও ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০

২০