ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

প্রিয়ভূমি প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৫, ০৩:৪০ পিএম
১০ আগস্ট ২০২৬, ০৪:৫৮ পিএম
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর: উনিশ শতকের প্রবাদপুরুষ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) ছিলেন ঊনবিংশ শতাব্দীর এক মহান বাঙালি সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, লেখক ও অনুবাদক। তিনি শুধু বাংলা গদ্যের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেননি, বরং নারী শিক্ষা ও বিধবা বিবাহ প্রচলনের মতো প্রগতিশীল আন্দোলনেও নেতৃত্ব দিয়েছিলেন। বিদ্যাসাগরের অগাধ পাণ্ডিত্য, প্রখর যুক্তিবোধ এবং অদম্য সাহস তাঁকে তৎকালীন সমাজে এক ব্যতিক্রমী ব্যক্তিত্বে পরিণত করেছিল। সংস্কৃত কলেজের অধ্যাপক ও অধ্যক্ষ হিসেবে তিনি শিক্ষা ব্যবস্থায় সংস্কার এনেছিলেন এবং সাধারণ মানুষের কাছে জ্ঞানার্জনের পথ উন্মুক্ত করেছিলেন। তাঁর রচিত 'বর্ণপরিচয়' আজও বাংলা বর্ণশিক্ষার প্রারম্ভিক গ্রন্থ হিসেবে সমাদৃত। বিদ্যাসাগরের জীবন ও কর্ম বাঙালি সমাজে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

১. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে? উত্তর: সংস্কৃত কলেজ

২. প্রশ্ন: ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৩. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ? উত্তর: কমেডি অব এররস

৪. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ ছিলেন? উত্তর: উনিশ শতকের

৫. প্রশ্ন: ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’-এর পারিবারিক পদবি কোনটি? উত্তর: বন্দ্যোপাধ্যায়

৬. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর: ১৮২০ সালে

৭. প্রশ্ন: দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন? উত্তর: নীলদর্পণ

৮. প্রশ্ন: শকুন্তলা কে অনুবাদ করেন? উত্তর: বিদ্যাসাগর

৯. প্রশ্ন: বাংলা ভাষায় সর্বপ্রথম যতিচিহ্নের প্রচলন করেন কে? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১০. প্রশ্ন: ‘বিধবা বিবাহ আইন’ কত সালে পাশ হয়? উত্তর: ১৮৫৬ সালে

১১. প্রশ্ন: বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বই কোনটি? উত্তর: বেতাল পঞ্চবিংশতি

১২. প্রশ্ন: বাংলা গদ্যের জনক কে? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৩. প্রশ্ন: কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? উত্তর: আত্মচরিত

১৪. প্রশ্ন: বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কোন সাল থেকে শুরু হয়? উত্তর: ১৮৪৭ সাল থেকে

১৫. প্রশ্ন: হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক কে ছিলেন? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৬. প্রশ্ন: বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাঁথা কোনটি? উত্তর: প্রভাবতী সম্ভাষণ

১৭. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কী ছিল? উত্তর: ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়

১৮. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন ধরনের রচনা? উত্তর: অনুবাদগ্রন্থ

১৯. প্রশ্ন: শেক্সপিয়রের নাটকের বাংলা গদ্যরূপ কে দিয়েছেন? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২০. প্রশ্ন: ১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে? উত্তর: বর্ণপরিচয়

২১. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রামায়ণের ‘অযোদ্ধা কাণ্ড’ – এর বঙ্গানুবাদ কোনটি? উত্তর: ঋজুপাঠ (দ্বিতীয় ভাগ)

২২. প্রশ্ন: কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়? উত্তর: বেতাল পঞ্চবিংশতি

২৩. প্রশ্ন: বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্ন বা যতি চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? উত্তর: বিদ্যাসাগরের

২৪. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি? উত্তর: প্রভাবতী সম্ভাষণ

২৫. প্রশ্ন: কোন বইতে প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয়? উত্তর: বেতাল পঞ্চবিংশতি

২৬. প্রশ্ন: ‘বাংলা গদ্যের জনক’ কাকে বলা হয়? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

২৭. প্রশ্ন: বাংলা ভাষার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? উত্তর: বিদ্যাসাগরচরিত

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

১

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

২

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৩

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৪

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

৫

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

৬

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

৭

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

৮

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

৯

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১০

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১১

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১২

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৩

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৪

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৫

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

১৬

যেভাবে সমন্বিত ডিজিটাল-রাজনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয়েছিল ‘গুমচর’

১৭

শাহজালাল বিমানবন্দরের সামনে প্রবাসীর ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

১৮

এনবিআরে বড় রদবদল: একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

১৯

প্রণোদনার দ্বিতীয় ধাপ: ৪১ হাজার কোটি টাকার ঋণে আরও ১০ ব্যাংকের চুক্তি

২০