ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

রোমান্টিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম
রোমান্টিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে কেবল প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা এবং নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, সংস্কৃতিবিষয়ক সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে নোটিশে প্রাপক করা হয়েছে।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, বর্তমানে দেশের চলচ্চিত্র ও নাটকে মাত্রাতিরিক্ত প্রেমভিত্তিক বিষয়ের আধিক্য দেখা যাচ্ছে। এর ফলে সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরির পাশাপাশি শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ার থেকে বিচ্যুত হচ্ছে। পাশাপাশি পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকভাবে উপস্থাপন করায় পারিবারিক ও সামাজিক নৈতিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সমাজে অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শনী অপরাধ বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে।

সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী আইন মেনে চলা নাগরিকের কর্তব্য, ২৩ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংস্কৃতি রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব এবং ৩৯ অনুচ্ছেদে বাকস্বাধীনতা শালীনতা ও নৈতিকতার যুক্তিসংগত বিধি-নিষেধের অধীন বলে নোটিশে স্মরণ করিয়ে দেওয়া হয়।

নোটিশে উল্লিখিত মূল দাবি

  • কেবল প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচারে অবিলম্বে কড়াকড়ি আরোপ করা।
  • তরুণ সমাজকে নৈতিকভাবে গড়ে তুলতে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক নাটক-চলচ্চিত্র নির্মাণ বাধ্যতামূলক করার নির্দেশনা প্রদান।
অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৭৬ বিদেশি সহ নিখোঁজ দেড় হাজার / নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধস ও ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০

রোমান্টিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ

গণপতি চক্রবর্তীর পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ২৮ আগস্ট

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

২০০৭-এর নিপীড়ন ও প্রতিরোধের ইতিহাস / ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ আজ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিচ্ছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজ ডুবি: বাংলাদেশি সহ ২২ জন নিখোঁজ

বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রংপুরে চার হত্যাকাণ্ড: ২ যুবক আটক, দায় স্বীকার

২১ আগস্ট গ্রেনেড হামলা

১০

ইরানকে সহায়তাকারী দেশগুলোর ওপর কঠোর শাস্তির হুঁশিয়ারি ট্রাম্পের

১১

ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

১২

আবার বাড়লো স্বর্ণের দাম

১৩

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

১৪

৯,৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন / একনেক থেকে ফেরত পাঠানো হলো বিএসসি ও তুরাগ নদের ২ প্রকল্প

১৫

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

১৬

১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

১৭

রাজধানীতে চালু ‘পিংক বাস’, কি বলছে সাধারণ জনগণ

১৮

কঙ্গোয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা, মৃত্যু বেড়ে ২,৩২৫

১৯

অপারেশন জ্যাকপটের বীর জলযোদ্ধাদের স্মরণে রাজধানীতে বিশেষ অনুষ্ঠান

২০