ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম
কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ আগস্ট) কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান। কারা অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বনানী থানায় করা হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান সাবেক এই প্রধান বিচারপতি।

মামলার আইনি পরিক্রমা

আইনি প্রক্রিয়ার তথ্য অনুযায়ী, পৃথক আটটি মামলায় জামিন পাওয়ার পর বনানী থানার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে গত ২ জুলাই আদালতে আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। আদালত আবেদন মঞ্জুর করে ৮ জুলাই তাকে এই মামলায় গ্রেপ্তার দেখান।

পরবর্তীতে গত ২৭ জুলাই নিম্ন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করলে ৯ আগস্ট হাইকোর্টে জামিনের আবেদন করা হয়। ১০ আগস্ট শুনানি শেষে হাইকোর্ট তাকে অন্তর্বর্তী জামিন প্রদান করেন। জামিনের ধারাবাহিকতায় বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পেলেন।

মামলার এজাহার

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মহাখালীর সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন। সেখান থেকে আন্দোলনকারীরা শাহবাগের দিকে যাওয়ার সময় তাদের ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করা হয়। এই ঘটনায় উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। পরবর্তীতে উজ্জ্বল মিয়া বাদী হয়ে বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯,৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন / একনেক থেকে ফেরত পাঠানো হলো বিএসসি ও তুরাগ নদের ২ প্রকল্প

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

রাজধানীতে চালু ‘পিংক বাস’, কি বলছে সাধারণ জনগণ

কঙ্গোয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা, মৃত্যু বেড়ে ২,৩২৫

অপারেশন জ্যাকপটের বীর জলযোদ্ধাদের স্মরণে রাজধানীতে বিশেষ অনুষ্ঠান

জেএমবি’র ভয়াল সিরিজ বোমা হামলার ২১ বছর

২৬ দিন ধরে বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র

ওষুধে কর: মওকুফে স্বস্তি, নাকি নতুন ঝুঁকির শঙ্কা?

১৫ আগস্ট ২০২৬: ইতিহাস, বর্তমান ও করণীয়

১০

‘অপারেশন জ্যাকপট’-এ মোংলা সমুদ্রবন্দর গুঁড়িয়ে দেওয়ার প্রলয়ংকরী ইতিহাস

১১

চট্টগ্রাম বন্দরের দুর্ধর্ষ নৌ কমান্ডো ডা. মোহাম্মদ শাহ আলম বীর উত্তম

১২

চট্টগ্রাম বন্দরে ‘অপারেশন জ্যাকপট’-এর নায়ক আবদুল ওয়াহেদ চৌধুরী বীর উত্তম, বীর বিক্রম

১৩

ইতিহাসের পাতায় এক বীরের পদচ্ছাপ / নৌ-কমান্ডো এনামুল হক ও অপারেশন জ্যাকপট

১৪

দুর্ধর্ষ সাঁতারু মুক্তিবাহিনীর অজানা বীরত্বগাথা

১৫

শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন ও মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়ে একমত যুক্তরাষ্ট্র ও ভারত

১৬

ফ্রান্স থেকে বাংলাদেশ / প্রিয়ভূমি’র টানে ৮ নৌসেনার দুঃসাহসিক পলায়ন

১৭

ছিনতাইকারীদের ধাক্কা, সড়কে পড়ে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত

১৮

৫ বছরে ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার আশ্বাস অ্যামচেমের

১৯

২৭ আগস্ট বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

২০