ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম
১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার মরদেহ ঢাকায় রাখা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর স্বজনরা বৈঠক করে কোথায় ও কখন জানাজা ও দাফন হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মূলত সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তি মেলার পরেই দাফন সম্পন্ন করা হবে।

স্বামীর মৃত্যুতে কারাবন্দী সাবেক মন্ত্রী দীপু মনিকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তিনি বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুক্তিতে থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির মেয়ে তানি দীপাবলি নেওয়াজ।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে দীপু মনির মেয়ে কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। কারাগার থেকে বেরিয়ে দুপুর পৌনে ২টার দিকে তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্যারোলে মুক্তির আবেদন জমা দেন। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম আবেদন পর্যালোচনা করে ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন। কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বর্তমানে দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ২০১৯ সালে স্ট্রোক করেছিলেন। এরপর থেকে তিনি মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে স্বজনেরা তাকে আদালত প্রাঙ্গণে নিয়ে এসেছিলেন।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯,৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন / একনেক থেকে ফেরত পাঠানো হলো বিএসসি ও তুরাগ নদের ২ প্রকল্প

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

রাজধানীতে চালু ‘পিংক বাস’, কি বলছে সাধারণ জনগণ

কঙ্গোয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা, মৃত্যু বেড়ে ২,৩২৫

অপারেশন জ্যাকপটের বীর জলযোদ্ধাদের স্মরণে রাজধানীতে বিশেষ অনুষ্ঠান

জেএমবি’র ভয়াল সিরিজ বোমা হামলার ২১ বছর

২৬ দিন ধরে বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র

ওষুধে কর: মওকুফে স্বস্তি, নাকি নতুন ঝুঁকির শঙ্কা?

১৫ আগস্ট ২০২৬: ইতিহাস, বর্তমান ও করণীয়

১০

‘অপারেশন জ্যাকপট’-এ মোংলা সমুদ্রবন্দর গুঁড়িয়ে দেওয়ার প্রলয়ংকরী ইতিহাস

১১

চট্টগ্রাম বন্দরের দুর্ধর্ষ নৌ কমান্ডো ডা. মোহাম্মদ শাহ আলম বীর উত্তম

১২

চট্টগ্রাম বন্দরে ‘অপারেশন জ্যাকপট’-এর নায়ক আবদুল ওয়াহেদ চৌধুরী বীর উত্তম, বীর বিক্রম

১৩

ইতিহাসের পাতায় এক বীরের পদচ্ছাপ / নৌ-কমান্ডো এনামুল হক ও অপারেশন জ্যাকপট

১৪

দুর্ধর্ষ সাঁতারু মুক্তিবাহিনীর অজানা বীরত্বগাথা

১৫

শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন ও মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়ে একমত যুক্তরাষ্ট্র ও ভারত

১৬

ফ্রান্স থেকে বাংলাদেশ / প্রিয়ভূমি’র টানে ৮ নৌসেনার দুঃসাহসিক পলায়ন

১৭

ছিনতাইকারীদের ধাক্কা, সড়কে পড়ে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত

১৮

৫ বছরে ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার আশ্বাস অ্যামচেমের

১৯

২৭ আগস্ট বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

২০