ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

ডেসটিনির রফিকুলের নেতৃত্বে ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০২:০৪ পিএম
ডেসটিনির রফিকুলের নেতৃত্বে ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ

সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’। দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে ঘোষিত হয় ২৯৭ সদস্যের আহ্বায়ক কমিটি।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের আহ্বায়ক রফিকুল আমীন বলেন, “শোষণ ও বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র গঠনে ভূমিকা রাখাই আমাদের দলের মূল লক্ষ্য। পরিবারকেন্দ্রিক রাজনীতি পরিহার করে আমরা গণতান্ত্রিক রাজনীতির চর্চা করতে চাই।”

তিনি আরও জানান, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, কৃষি ব্যবস্থার উন্নয়ন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণে দলটি কাজ করবে।

রফিকুল আমীন বলেন, “আ-আম জনতা পার্টি আন্তর্জাতিক অঙ্গনে ন্যায্যতার ভিত্তিতে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পরিচালিত হবে।”

অনুষ্ঠানে দলটির পক্ষ থেকে ৯ দফা লক্ষ্য ও কর্মসূচি ঘোষণা করা হয়, যা আগামী দিনে রাজনৈতিক কার্যক্রমের ভিত্তি হিসেবে কাজ করবে বলে জানান দলটির নেতারা।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে’

১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

২

শহীদ তাজুলের স্মৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্ম

৩

ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারে আখতার হুসেনকে শেষবিদায়

৪

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

৫

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

৬

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৭

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৮

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

৯

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

১০

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

১১

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

১২

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

১৩

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১৪

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১৫

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১৬

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৭

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৮

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৯

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

২০